IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?
Home >> জাতীয় >> লিড নিউজ >> মিয়ানমারকে কড়া বার্তা দেবে ইন্দোনেশিয়া

মিয়ানমারকে কড়া বার্তা দেবে ইন্দোনেশিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে দেশটির কাছে কড়া বার্তা পাঠানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইন্দোনেশিয়া। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে সফররত ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেন, ‘আমরা রোহিঙ্গা সংকটের সমাধানের জন্য মিয়ানমারকে কড়া বার্তা দিতে যাচ্ছি।’

রোহিঙ্গারা জোরপূর্বক বিতাড়িত হওয়ার পর তিন বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ তাদের দেখভাল করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এটি বাংলাদেশের একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফিং করেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের শুভেচ্ছা জানান।

কোভিড-১৯ মহামারির উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই মহামারি মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২১তম মন্ত্রিপরিষদের বৈঠকে যোগ দিতে ঢাকায় আগত ইন্দোনেশিয়ার মন্ত্রী বলেন, তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. প্যান্ডোর।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নেলসন ম্যান্ডেলা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম একই ছিল। উভয় নেতাই অসামান্য ত্যাগস্বীকার করেছেন এবং দীর্ঘদিন জেল খেটেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত নীল অর্থনীতির বিকাশের জন্য ভারত মহাসাগরকে শান্তিপূর্ণ রাখা।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকা ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জিএল পেইরিস প্রধানমন্ত্রীর সঙ্গে অপর এক বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিশেষ করে অনলাইন সংযুক্ততা, ব্যবসা ও ব্যাংক কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা নেটওয়ার্কের ভূয়সী প্রশংসা করেন।

শেখ হাসিনা সরকারের ক্ষুদ্রসঞ্চয় কর্মসূচির কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মহামারি পরবর্তী পরিস্থিতিতে দেশে যে কোনো ধরনের খাদ্য ঘাটতি এড়াতে সরকারের পদক্ষেপের কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, আমরা খাদ্য নিরাপত্তার ওপর বিশেষ জোর দিয়েছি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।র্

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031