IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> জাতীয় >> টপ নিউজ >> ঢাকা থেকে নিখোঁজ সেই ৩ বোনের অবস্থান জানালো র‌্যাব

ঢাকা থেকে নিখোঁজ সেই ৩ বোনের অবস্থান জানালো র‌্যাব

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর আদাবরে একটি বাসা থেকে নিখোঁজ তিন বোনের অবস্থান শনাক্ত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ওই তিন বোন বর্তমানে যশোরে অবস্থান করছেন বলে ‌শুক্রবার সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানিয়েছেন।

তারা হলেন, বড় বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী রোকেয়া (১৮), মেজো বোন জয়নব আরা (১৭) ও ছোট বোন খাদিজা আরা (১৬)।

ওই তিন বোনের মধ্যে দুইজন এসএসসি পরীক্ষার্থী। বাসা থেকে যাওয়ার সময় তারা ব্যাগে পিএসসি, জেএসসির সার্টিফিকেট, টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান বলে র‌্যাব জানিয়েছে।

মেজো বোন জয়নব ও ছোট বোন খাদিজা এবার একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন। নিখোঁজ তিন শিক্ষার্থী টিকটকে ‘আসক্ত’ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এএসপি আ ন ম ইমরান খান বলেন, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ৪ মিনিটের দিকে আদাবরের শেখেরটেকের পিসিকালচারের খালার বাসা থেকে বের হন তারা। তিন বোনের খোঁজ না পেয়ে তাদের খালা সাজিদা নওরীন আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর র‌্যাব-২ ও সদরদপ্তরের গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে র‌্যাব-২ এর একটি দল তাদের যশোরে শনাক্ত করে হেফাজতে নেয়। নিখোঁজ ওই তিন বোনকে নিয়ে র‌্যাব রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবে জানিয়েছেন এএসপি আ ন ম ইমরান খান।

এ ব্যাপারে আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান জানান, ওই তিন বোনের বাড়ি যশোরে। জিডির তথ্যানুযায়ী, ২০১৩ সালে তাদের মা মারা যান। বাবা আরেকটি বিয়ে করেন। তিনি যশোরেই থাকেন। তখন থেকে খালাদের কাছেই থাকে ওই তিন বোন।

আগে তারা খিলগাঁওয়ে ছোট খালার বাসায় থাকত। দুই বোনের এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে ধানমণ্ডিতে। সে কারণে পরীক্ষা শুরুর আগে থেকে তারা আদাবরে বড় খালার বাসায় থাকছিল।

ওই বাসায় থেকেই তারা একটি পরীক্ষা দিয়েছে, আরও দুটো পরীক্ষা বাকি। এর মধ্যেই তারা কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031