IMG-LOGO

রবিবার, ২৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> জাতীয় >> টপ নিউজ >> ‘জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়া’

‘জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন খালেদা জিয়া’


ধূমকেতু নিউজ ডেস্ক : খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে গণঅনশন কর্মসূচি উদ্বোধনী বক্তব্য তিনি এ কথা জানান।

শনিবার সকাল ৯টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এবং সামনে বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৯টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ৭ ঘণ্টাব্যাপী এই গণঅন কর্মসূচি শুরু হয়।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য কারাগারে বন্দি আছেন। তিনি অত্যন্ত অসুস্থ এবং তার অবস্থা গুরুতর। বেগম জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার পরিবার বিদেশে তার চিকিৎসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের প্রধান এখনো অনুমতি দিচ্ছেন না।’

নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে গণঅনশন কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘কোন স্লোগান নয়। বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন।’

কর্মসূচিতে বিএনপি মহাসচিবসহ দলটির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফুটপাতে চেয়ার নিয়ে বসেছেন। আর নেতাকর্মীরা কার্পেট ও বিভিন্ন বসার জিনিস বিছয়ে সড়কের ওপর বসে কর্মসূচি পালন করছেন।

গণঅনশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন এ্যানী, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031