IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> জাতীয় >> ‘বস্ত্রশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি’

‘বস্ত্রশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বস্ত্র মানুষের অন্যতম মৌলিক চাহিদা। বস্ত্রশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।

তিনি শনিবার ‘জাতীয় বস্ত্র দিবস-২০২১’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ খাতকে সুসংহত ও গতিশীল করার উদ্যোগ নেন। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ বস্ত্রশিল্প থেকে অর্জিত হচ্ছে। গ্রামীণ দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বস্ত্রখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাষ্ট্রপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক ‘জাতীয় বস্ত্র দিবস ২০২১’ উদযাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এবারের জাতীয় বস্ত্র দিবসের প্রতিপাদ্য ‘বস্ত্রখাতের বিশ্বায়ন, বাংলাদেশের উন্নয়ন’ বর্তমান প্রেক্ষাপটে যথাযথ হয়েছে বলে তিনি মনে করেন।

আবদুল হামিদ বলেন, বস্ত্রখাতের সক্ষমতা বৃদ্ধি ও পোশাক খাতের অগ্রগতিকে টেকসই করতে ‘বস্ত্র নীতি ২০১৭’ ‘বস্ত্র আইন ২০১৮’ এবং ‘বস্ত্রশিল্প (নিবন্ধন ও ওয়ানস্টপ সার্ভিস কেন্দ্র) বিধিমালা ২০২১’ প্রণয়ন করা হয়েছে। বস্ত্রশিল্পের ক্রমাগত উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে ‘পোষাক কর্তৃপক্ষ’ হিসেবে বস্ত্র অধিদপ্তর বস্ত্রশিল্প ও বায়িং হাউসের উদ্যোক্তাগণকে নিবন্ধনসহ বিভিন্ন সেবা প্রদান করছে।

এর পাশাপাশি বস্ত্রখাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বর্তমানে ৮টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ১০টি টেক্সটাইল ইনিস্টিটিউট ও ৪১টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বস্ত্রখাতে দক্ষ জনবলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ ধরনের আরো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কাজ চলমান রয়েছে।

তিনি পরিবেশবান্ধব বস্ত্রশিল্প স্থাপন, বস্ত্রখাতের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং এ খাতের সার্বিক উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।’

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বস্ত্রশিল্পের ইতিহাস সুপ্রাচীন এবং গৌরবময়। ঢাকাই মসলিন ও জামদানি, টাঙ্গাইলের তাঁত, কুমিল্লার খাদি, রাজশাহীর সিল্ক এবং মিরপুরের বেনারসি শিল্প আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে।

তিনি আশা প্রকাশ করেন, এ সকল ঐতিহ্যবাহী পণ্যকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি ‘জাতীয় বস্ত্র দিবস-২০২১’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031