IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?
Home >> জাতীয় >> লিড নিউজ >> ১৩ বছরে আ.লীগ সরকারের উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

১৩ বছরে আ.লীগ সরকারের উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের তিন বছর পূর্তি ৭ জানুয়ারি। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি সরকার গঠন করে দলটি। টানা তৃতীয় বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এদিকে বর্তমান সরকারের ১৩ বছর পূর্তিও ৭ জানুয়ারি। ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে একটানা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে আওয়ামী লীগ।

২০১৯ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চমক জাগানো নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য শপথ নেন। সরকারের এই দুই বছরের পথচলায় মন্ত্রিসভায় কয়েক দফায় রদবদল হয়েছে, যুক্ত হয়েছেন নতুন মুখ। তৃণমূলে নেতৃত্ব ও স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ‘বিদ্রোহী প্রার্থী’ নিয়ে কিছু কোন্দল দেখা গেছে। তবে সাংগঠনিকভাবে এসব পরিস্থিতি মোকাবিলায় তেমন বেগ পেতে হয়নি ক্ষমতাসীন দলটিকে। রাজপথেও বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও খুব একটা চ্যালেঞ্জ আসেনি।

এই তিন বছরের পথচলায় সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে এসেছিল বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড১৯) সংক্রমণ। করোনা মোকাবিলা করে একদিকে জনস্বাস্থ্যের সুরক্ষা, অন্যদিকে জনগণের জীবন-জীবিকা সচল রাখা— দুইয়ে মিলে সরকারের চলার পথটি ছিল বন্ধুর। তবে শেষ পর্যন্ত বলতে গেলে দৃঢ়তার সঙ্গে একহাতেই করোনা পরিস্থিতি মোকাবিলা করেছেন সরকারপ্রধান শেখ হাসিনা।

এর আগে ১৯৯৬ সালের ২৩ জুন শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বর্তমান সরকারের মেয়াদে দেশের বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নতি হয়েছে। পদ্মা সেতুর মত বৃহৎ প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের পথে। এ বছর জুন মাসে সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, রাজধানীতে মেট্রোরেল সহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার। মেট্রোরেল এবং কর্ণফুলী টানেলও এ বছর চালু হবে।

সেক্টরভিত্তিক উন্নয়নের জের ধরে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে দেশটির উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। জাতীয় আয়, প্রবৃদ্ধি, গড় আয়ু, সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে।

বর্তমান সরকারের টানা ক্ষমতার ১৩ বছরের মেয়াদে দীর্ঘ একুশ বছর ধরে বুক ফুলিয়ে চলা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার, ফাঁসির দণ্ড কার্যকর, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার কার্যকরের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে উত্তরণের সাহসী পদক্ষেপেরও সাক্ষী এদেশের মানুষ। শেখ হাসিনার সাহসী নেতৃত্ব আর কৌশলী অবস্থানের কারণেই বাংলাদেশ নতুন পরিচয়ে পরিচিতি পাচ্ছে। গত ১৩ বছরে বাংলাদেশ উন্নয়ন, অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে। অর্থনীতি ও আর্থ-সামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সকল দেশকে ছাড়িয়ে সারাবিশ্বে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031