IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মিনু সরকারের ভূমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সংবাদপত্র শ্রমিকদের মিষ্টি বিতরণনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিশিষ্ট বিশিষ্ট লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ‘দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে’তানোরে গভীর রাতে দূর্বৃত্তের দেয়া আগুনে ৫ পরিবারের বসতবাড়িসহ টাকা পুড়ে ছাইমহাদেবপুরে চোলাইমদসহ আটক ৩মহাদেবপুরে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত, আহত ৪সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকরাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতকার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিতগোদাগাড়ীতে নবনির্বাচিত এমপির উপজেলা প্রশাসনের সামাজিক ও পেশাজীবী লোকজনের সঙ্গে মতবিনিময়রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেটবিক্রি দায়ে দশ হাজার টাকা জরিমানাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদনরোজা রেখেও আমরা কাজ করি, চিত্রনায়িকা বুবলীনওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোরচক্রের দুইজন সদস্য আটকইউএনও মোনাব্বর হোসেনের নির্ভীক তত্ত্বাবধানে তারাগঞ্জে সুষ্ঠু নির্বাচনচাকরির সুযোগ যমুনা ব্যাংকে
Home >> জাতীয় >> টপ নিউজ >> স্বপরিবারে করোনা আক্রান্ত মির্জা ফখরুল

স্বপরিবারে করোনা আক্রান্ত মির্জা ফখরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের পর তার বাসায় অবস্থানরত কন্যা, ছোট ভাই, কাজের লোকসহ সকলেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মির্জা ফখরুলের উত্তরার বাসায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্ব ৫ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল তাকে দেখতে যান। এসময় তারা প্রায় ১ ঘণ্টা মির্জা ফখরুলের শারীরিক অবস্থা খোঁজ-খবর নেন।

ডা. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আলহামদুলিল্লাহ, বিএনপি মহাসচিব ভালো আছেন। অন্য কোনো উপসর্গ দেখা দেয়নি। দুই একদিনের মধ্যে চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করানো হবে। আর উনার বাসায় কন্যা, ছোট ভাই ও কাজের লোকসহ সকলেই করোনায় আক্রান্ত হয়েছেন।

এসময় রফিকুল ইসলাম সঙ্গে ছিলেন ডা. জাহিদুল কবির, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. সাইফুল আলম বাদসা, ডা. সাখাওয়াত রাজিব এবং ডা. মুনতাসীর হাসান।

‘বিএনপি মহাসচিব দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকলের জন্য দোয়া চেয়েছেন।’

ফখরুল চিকিৎসক প্রতিনিধি দলের কাছে থেকে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সকলের খোঁজ-খবর নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

মঙ্গলবার বিএনপি মহাসচিব ও তার স্ত্রী করোনাভাইরাস পজেটিভ হন। তারা উত্তরার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31