IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

আজকের এই দিনের ইতিহাস

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪০৫ – মোঙ্গল সর্দার তৈমুরলঙের মৃত্যু।

১৬০০ – বৈজ্ঞানিক জোদার্নো ব্রুনোকে পোপের নির্দেশে পুড়িয়ে মারা হয়।

১৬১৮ – সম্রাট জাহাঙ্গীরের আমলের ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো ভারত ত্যাগ করেন।

১৮৫৯ – কবি বিহারীলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা পূণির্মা প্রথম প্রকাশিত হয়।

১৯১৫ – সন্ধ্যায় প্রচন্ড তুষার ঝড়ের কারণে ডেনমার্কের উপকুলস্থ নর্থসীতে জার্মানির জেপেলিন এল ফোর পতিত হয়।

১৯৩৪ – বেলজিয়ামের রাজা প্রথম আলবার্ট পর্বত আরোহণের সময় পড়ে নিহত।

১৯৪৪ – ব্রিটিশ জাতীয় স্বাস্থ্যসেবা সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ।

১৯৪৮ – ইয়েমেনের বাদশা ইমাম ওয়াহিদকে হত্যা।

১৯৫২ – বৃটেনের তৎকালীন প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল ঘোষণা করেন, বৃটেন পরমাণু বোমা তৈরি করেছে।

১৯৯০ – পূর্ব জার্মানি বার্লিন প্রাচীরের ৬শ’ ফুট ভেঙে ফেলার ঘোষণা দেয়।

১৯৯৬ – ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৫৩ জন নিহত।

২০০৬ – দক্ষিণ ফিলিপাইনে প্রকাণ্ড ভূমিধসে কমপক্ষে ১,১২৬ জন নিহত হয়।

২০০৮ – কসভো স্বাধীন ঘোষণা হয়। কসোভো প্রজাতন্ত্র নামে দেশটির জন্ম হয়।

২০১৫ – হাইতিতে মারদি গ্রাস প্যারেডে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু হয় ও ৭৮ জন আহত হয়।

২০১৬ – তুরস্কের আংকারায় সেনাবাহিনীর একটি ব্যারাকে বিস্ফোরণ ঘটে ২৯ জনের প্রাণহাণি ও ৬১ জন আহত হয়।

জন্ম

১৭৭৫ – বাংলায় ইংরেজী শিক্ষা প্রবর্তনের অন্যতম পথিকৃৎ ডেভিড হেয়ার জন্মগ্রহণ করেন।

১৮৫৬ – ছবি মুদ্রনের হাফটোন প্রক্রিয়ার আবিষ্কারক ফেডারিক ইউজেন আইভস জন্মগ্রহণ করেন।

১৮৯০ – বিখ্যাত পরিসংখ্যানবিদ রোনাল্ড ফিশার জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৬৭৩ – ফরাসি নাট্যকার মলিয়েরের মৃত্যু হয়।

১৮২৭ – সুইজারল্যান্ডের জ্ঞান তাপস, শিক্ষাবিদ, শিক্ষা সংস্কারক জন হেনির পেস্টালজি পরলোকগমন করেন।

১৮৫৬ – জার্মান কবি ও প্রাবন্ধিক হাইনরিখ হাইনের মৃত্যু হয়।

১৮৯০ – টাইপরাইটারের উদ্ভাবক ক্রিস্টোফার ল্যাথাম শোলসের মৃত্যু হয়।

১৯৬১ – শিক্ষাবিদ ও আইনজ্ঞ অতুলচন্দ্র গুপ্তের মৃত্যু হয়।

১৯৭০ – নোবেলজয়ী হিব্রু কথাশিল্পী শামুয়েল আগনোনের মৃত্যু হয়।

১৯৮৪ – বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031