IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিলেটের সমাবেশ মঞ্চে তারেক রহমানপোরশায় প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিতসমন্বয়হীন পে স্কেলে চাপে পড়বে নতুন সরকারসরকারবিরোধী বিক্ষোভ–সহিংসতায় নিহত ৩ হাজার, স্বীকার ইরানেরইতিহাসের সর্বোচ্চ চূড়ায় স্বর্ণের দামভোটের প্রচার শুরু, প্রথম দিনেই ৭ জেলায় সমাবেশ তারেক রহমানেরপোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্ন
Home >> জানা-অজানা >> বিশ্বের প্রথম হলুদ পদ্ম বাংলাদেশে

বিশ্বের প্রথম হলুদ পদ্ম বাংলাদেশে


ধূমকেতু নিউজ ডেস্ক : পদ্মফুল পৃথিবীজুড়েই কমবেশি জন্মে। যা বেশির ভাগই গোলাপি ও সাদা রঙের। কিন্তু বাংলাদেশে হলুদ রঙের এক পদ্মের সন্ধান মিলেছে। যা বিশ্বের আর কোথাও দেখা যায়নি।

এই হলুদ পদ্মের সন্ধান মিলেছে কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম বিলে। গবেষকরা মনে করছেন, বিশ্বের মধ্যে এটা পদ্মের নতুন এক জাত। গবেষকদের মতে, উদ্ভিদ বিজ্ঞানে হলুদ পদ্ম হবে অনন্য সংযোজন।

বুড়িচংয়ে যে নতুন জাতের পদ্মটি পাওয়া গেল, তা ঠিক হলুদ নয়, হলুদাভ। অফহোয়াইটও বলা যেতে পারে। তবে সাদা কখনোই নয়। অপূর্ব সুন্দর। যেন অসংখ্য পাঁপড়ির একটি তোড়া সবুজ পাতা ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পূর্ণ ফোটা হলুদ পদ্মের পাশে গোলাপি পদ্মটি দেখতে কিছুটা রুগ্ন মনে হচ্ছে। যদিও পাঁপড়ির দৈর্ঘ্য গোলাপি পদ্মেরই বড়।

পদ্মকে দুটি প্রজাতিতে ভাগ করা হয়ে থাকে। যেমন- এশিয়ান বা ইন্ডিয়ান পদ্ম ও আমেরিকান বা ইয়োলো লোটাস। তবে এই দুই জাতের রঙ ও বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ ভিন্ন হলুদ রঙের পদ্মটি। এর বর্ণ হালকা আবার পাঁপড়ির সংখ্যাও অনেক বেশি।

অন্যান্য পদ্ম থেকে হলুদ পদ্মের পার্থক্য রয়েছে। এশিয়ান বা আমেরিকান পদ্মে একটি ফুলে পাঁপড়ি থাকে ১২ থেকে ১৮টি। সেখানে বুড়িচংয়ের এই হলুদ পদ্মে পাঁপড়ি সংখ্যা ৬০টিরও বেশি। ভেতরের পাঁপড়ি পুংকেশরের সঙ্গে যুক্ত। এই ফুলে পুংকেশরের সংখ্যাও অনেক বেশি, প্রায় তিনশ’টি। এশিয়ান পদ্মে তা দুইশ’র মধ্যেই থাকে। পাঁপড়ি ছোট এবং বেশি হওয়ায় হলুদ পদ্মের কলি একটু বেঁটে, পেট মোটা ধরনের।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বেঙ্গল প্লান্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে নতুন জাতের হলুদ পদ্ম নিয়ে গবেষণা চালিয়েছে। এই নতুন জাতের পদ্মের ছবিসহ কিছু তথ্য-উপাত্ত যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নামকরণ বিভাগ এবং বিশ্বের সবচেয়ে বড় হারবেরিয়ান জাদুঘর ইংল্যান্ডের কিউ গার্ডেনে পাঠিয়েছেন গবেষকরা।

আন্তর্জাতিক পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হলে উদ্ভিদবিজ্ঞানে হলুদ পদ্ম হবে অনন্য সংযোজন। এই পদ্মের নামকরণও হবে আমাদের দেশের দেওয়া নামে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news