IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা১৫শ রোহিঙ্গা যৌথ বাহিনীর অভিযানে আটক
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের এই দিনের ইতিহাস

আজকের এই দিনের ইতিহাস

ইতিহাসের এই দিন

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ০৩ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার। ১৯ ভাদ্র ১৪২৮। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৬৫৮ – রিচার্ড ক্রমওয়েল ইংল্যান্ডের লর্ড প্রোটেকটর হন।

১৭৫২ – ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের জায়গায় জর্জীয় ক্যালেন্ডার প্রবর্তিত হয়। ফলে ৩ সেপ্টেম্বর ১৪ সেপ্টেম্বর হয়।

১৭৮৩ – গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়।

১৮১৪ – আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন।

১৮৫৯ – মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।

১৮৬৬ – জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।

১৮৭৫ – আর্জেন্টিনায় প্রথম পোলো খেলা অনুষ্ঠিত হয়।

১৯১৮ – চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় আমেরিকা।

১৯১৮ – ঐতিহাসিক দামেস্ক শহর বৃটিশ সেনারা দখল করে নেয়।

১৯৪৩ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালী মিত্র বাহিনীর সাথে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আত্মসমর্পন করে।

১৯৪৪ – আনে ফ্যাঙ্ক ও তার পরিবারকে ওয়েস্টারব্রক থেকে কুখ্যাত আউসভিচ কনসেনটেশন ক্যাম্পের উদ্দেশে ট্রেনে তোলা হয়।

১৯৫৫ – গাজায় রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতি মেনে নেয় ইজরায়েল।

১৯৬৪ – মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি হয়।

১৯৭১ – কাতার বৃটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।

১৯৭৬ – ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়।

১৯৮৭ – বুরুন্ডিতে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট জ্যা বাপতিস্তা বাগাজেকে উৎখাত করা হয়।

২০০৭ – দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো।

জন্ম:

১৮৫৬ – মার্কিন স্থপতি লুইস হেনরি সালিভ্যান।

১৮৯৮ – রাজনীতিক, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদ।

১৮৯৯ – ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্ণেট, নোবেল পুরস্কার বিজয়ী জীব বিজ্ঞানী।

১৯২৬ – মহানায়ক উত্তম কুমার, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়কদের মধ্যে অন্যতম।

১৯৭১ – ভারতের লেখক কিরণ দেশাই।

মৃত্যু:

১৮৮৩ – রাশিয়ার লেখক ইভান তুর্গেনেভ।

১৯৬২ – মার্কিন কবি ই ই কামিংস।

১৯৬৩ – আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিস।

১৯৬৯ – ভিয়েতনামের বিপ্লবী জননেতা হো-চি-মিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31