IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৩

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের লাহোরের আনারকলি এলাকায় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ডন অনলাইন এ খবর জানিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মোটরসাইকেলে বোমাটি রাখা ছিল। এ নিয়ে বিস্তারিত জানাননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনারকলি বাজারের এ বিস্ফোরণ এতোটাই তীব্র ছিল যে, এতে আশপাশের বেশ কয়েকটি দোকানঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিভিশনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, জনবহুল বাজারটিতে বিস্ফোরণের পর বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। আহতরা সাহায্যের জন্য কাতর হয়ে আবেদন করছেন।

লাহোর পুলিশের ডিআইজি (অপারেশনস) আবিদ খান বলেন, বিস্ফোরণের পর ঘটনাস্থলে একটি গর্ত হয়ে গেছে, যা থেকে বোঝা যায় যে এটা বোমা বিস্ফোরণের কারণে হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের টেকনিক্যাল টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন। তাদের পর্যালোচনার ভিত্তিতে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।’

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news