IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনে ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দফের দরপতনে শেয়ারবাজারপোরশায় ইসলামী আন্দোলন নেতার জামায়াতে যোগদান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> দুদকের মামলায় সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ স্থগিত

দুদকের মামলায় সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ স্থগিত

ধূমকেতু নিউজ ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের মামলায় মেজর সিনহা হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আবার পিছিয়ে গেছে। অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে উচ্চ আদালতে করা আবেদনের ওপর আদেশ দাখিল বিষয়ে সময়ের আবেদন মঞ্জুর করায় এটি পিছিয়ে গেছে। একই মামলায় তার স্ত্রী পলাতক চুমকির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করবেন আদালত।

বৃহস্পতিবার দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই আদেশ দেন। এ সময় আদালতে প্রদীপ কুমার দাশ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সোয়া ১১টার দিকে প্রদীপ কুমার দাশকে কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে নেয়া হয়।

দুদকের পিপি মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ধার্য তারিখে আদেশ দাখিল করতে না পারলে প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে যাবে। এ মামলায় প্রদীপের স্ত্রী চুমকি কারণ পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলবে বলে আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত ১৭ জানুয়ারি এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে প্রদীপ-চুমকির পক্ষে সময়ের আবেদন হওয়ায় তা হয়নি।

গত বছর ২৬ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

গত ১ সেপ্টেম্বর অভিযোগপত্রের ওপর শুনানি হয়। গত ২৯ জুন দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ দেখভালের দায়িত্ব কক্সবাজার ও চট্টগ্রাম জেলা প্রশাসককে দেন।

গত ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় এজাহারে উল্লেখ করা সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031