IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানমান্দায় গভীর রাতে মাদ্রাসা চত্বরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগমহাদেবপুরে পুলিশের লাথির আঘাতেআসামির বাবার মৃত্যুর অভিযোগগোমস্তাপরে ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানআজারবাইজানে ইরানের ড্রোন হামলায় আহত ২ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধারবরেন্দ্রের মাঠে মাঠে ধানের চারা রোপণের উৎসব চলছেকুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতবিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যতিক্রম উদ্যোগ
Home >> টপ নিউজ >> বিনোদন >> বাদাম বিক্রি ছেড়ে সঙ্গীতে ডুবতে চান ভুবন

বাদাম বিক্রি ছেড়ে সঙ্গীতে ডুবতে চান ভুবন

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের বিনোদন অঙ্গন মেতেছে তার গানে। বাদাম বিক্রেতার চেয়ে এখন শিল্পী হিসেবেই বেশি পরিচিত তিনি। তাই পুরোনো পেশা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভুবন বাদ্যকর। বাদাম বিক্রি ছেড়ে সম্পূর্ণভাবে সঙ্গীতে ডুবে যেতে চান তিনি।

গোধূলিবেলা মিউজিক কোম্পানি নামের যে প্রতিষ্ঠান প্রথম তার গান প্রকাশ করেছিল, তারাই এবার তার সঙ্গে তিন লাখ রুপির চুক্তি করেছে। এরপরই ভুবন এ ঘোষণা দিয়েছেন।

ভুবনের গাওয়া ‘কাঁচা বাদাম’ গান ছড়িয়ে পড়েছে বিদেশেও। প্রত্যেকেই নিজের মতো করে তার গানের আলাদা আলাদা সংস্করণও বের করছেন।

বীরভূমের ইলামবাজারে গোধূলিবেলা মিউজিক কোম্পানির অফিসে বৃহস্পতিবার ভুবনের সঙ্গে কপিরাইট চুক্তি স্বাক্ষর হয়েছে। এখন থেকে ভুবনের ওই গান ব্যবহার করার আগে তাদের অনুমতি নিতে হবে প্রত্যেককে। তার বিনিময়ে পারিশ্রমিকও মিলবে।

এক গানই যে তাকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে, সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল ভুবন।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমার গান নানা জায়গায় বাজছে। নাইজেরিয়ায়ও বেজেছে। সবাই নাচছে আমার গানে। খুব ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছি।

গোধূলিবেলার মালিক গোপাল ঘোষ জানিয়েছেন, ভুবনের গান প্রকাশ করলেও কপিরাইটের বিষয়টি সম্পর্কে তেমন ওয়াকিবহাল ছিলেন না তারা। তাই যে যেমন পেরেছেন, ভুবনের গান ব্যবহার করেছেন। তবে এখন বিষয়টি বুঝতে শুরু করেছেন। তাই গান চুরি রুখতে আগামী দিনে কঠোর পদক্ষেপ নেবেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728