IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সুনামগঞ্জে নারীর ছয় টুকরো মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নারীর ছয় টুকরো মরদেহ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে ফার্মেসি থেকে শাহনাজ পারভীন (৩৪) নামের এক গৃহবধূর ছয় খণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহনাজ পারভীন জ্যোৎস্না উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের সৌদিআরব প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী।

তবে, তিনি দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর পৌর এলাকায় দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে স্বামীর বাসায় থাকতেন।

বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের তালাবদ্ধ অভি মেডিকেল হল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

শাহনাজ পারভীন জ্যোৎস্নার ভাই হেলাল মিয়া জানান, বুধবার বিকেলে ওষুধ কেনার কথা বলে বের হয়ে আর ফেরেনি শাহনাজ পারভীন। রাতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্বজনদের সন্দেহ হলে বৃহস্পতিবার সকালে ওই ফার্মেসি মালিকের বাসায় খোঁজ নিতে যাই। এসময় জানতে পারি তিনি পরিবার নিয়ে ভোরে পালিয়েছেন। দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশ অভি মেডিকেল হলের তালা ভেঙে বিছানার চাদর দিয়ে মোড়ানো অবস্থায় তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর থেকে ফার্মেসির মালিক জিতেশ গোপ পলাতক রয়েছেন। জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে। গত ১০ বছর ধরে জগন্নাথপুর বাজারে ওষুধের দোকানে চাকরি করতেন তিনি। এক বছর আগে ওই মার্কেটে অভি মেডিকেল হল নামে একটি ফার্মেসির ব্যবসা শুরু করেন।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, এক নারীর ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফার্মেসী মালিককে গ্রেপ্তারে অভিযান চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728