IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> টপ নিউজ >> প্রবাস >> মিত্র দেশগুলোর সঙ্গে বৈঠক বাইডেনের

মিত্র দেশগুলোর সঙ্গে বৈঠক বাইডেনের

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার ‘পরিস্থিতি এবং আমাদের ঐক্যবদ্ধ পাল্টা জবাব’ বিষয়ে আলোচনার জন্য সোমবার মিত্র ও অংশীদারদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। একথা জানিয়েছে হোয়াইট হাউস। খবর এএফপি’র।

এ বৈঠকে কারা অংশগ্রহণ করবেন প্রশাসন সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি। বৈঠকটি স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের বিভিন্ন নগরীর রাজপথে রাশিয়ার বাহিনী যুদ্ধ করায় তারা আন্তর্জাতিক অঙ্গন থেকে এক ঘরে হয়ে পড়বে এবং অবিবেচকের মতো এ যুদ্ধ ঘোষণা করায় তাদেরকে বিভিন্ন নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হচ্ছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে পশ্চিমা দেশগুলোর আকাশসীমা ও গুরুত্বপূর্ণ আর্থিক নেটওয়ার্ক রয়েছে।

এদিকে রোববার সকালে জি-৭ রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে এবং মার্কিন শীর্ষ কূটনীতিক অ্যান্টোনি ব্লিনকেন বলেন, “বিশ্বের ধনী দেশগুলো নিয়ে গঠিত এ গ্রুপ মস্কোর ইউক্রেন আগ্রাসনের বিরুদ্ধে ‘একেবারে ঐক্যবদ্ধ’ রয়েছে।”

জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনায় রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের পর বাইডেন মিত্র দেশগুলোর সাথে এ বৈঠকের ডাক দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news