IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনের প্রেসিডেন্টের প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

ইউক্রেনের প্রেসিডেন্টের প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যান

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার বাহিনীর বিমান হামলা ঠেকাতে রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরের আকাশে নো-ফ্লাই জোন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহায়তা চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তবে এই পরিকল্পনায় সায় দেয়নি যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।

হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনের আকাশে ‘নো-ফ্লাই জোন’ প্রতিষ্ঠা করতে চাওয়া আসলে ‘ভালো কোনো পরিকল্পনা নয়।’ এই ধরনের কোনো কিছু কার্যকর করতে গেলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত বেঁধে যেতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার এক ভিডিও ভাষণে দাবি করেন, গত ৫ দিনে রাশিয়া ৫৬ টি রকেট হামলা করেছে। ১১৩ টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। এমতাবস্থায় রাশিয়ার বোমা হামলা ঠেকাতে ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সাহায্য চান ইউক্রেন প্রেসিডেন্ট।

জেলেনস্কি দাবি করেন, মস্কো কিয়েভের জনগণের ওপর যুদ্ধাপরাধ করছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে এর বিচার হতে হবে।
ইউক্রেন প্রেসিডেন্টের দাবি, সোমবার রাশিয়ার সঙ্গে আলোচনা চলাকালেও ইউক্রেনের শহরগুলোতে হামলা অব্যাহত রাখে রুশ সেনারা।
‘রাশিয়া পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাপ সৃষ্টি করছে। আমরা সময় নষ্ট করতে পারি না। আমরা এই কৌশল গ্রহণ করব না। একপক্ষ অন্যপক্ষের ওপর হামলা বন্ধ করলেই কেবল সংলাপ হতে পারে। ’

কিয়েভ, খারকিভসহ প্রধান সব শহরের আকাশে উড়ছে রুশ যুদ্ধবিমান। রাশিয়ার দাবি, পুরো ইউক্রেনের আকাশে এখন রুশ আধিপত্য। এমন পরিস্থিতিতে রুশ বিমান হামলা ঠেকাতে রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরের আকাশে নো-ফ্লাই জোন কার্যকর করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে, ‘নো-ফ্লাই জোন’ কার্যকর করতে গেলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত বেঁধে যেতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ‘নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে গেলে রুশ বিমানকে গুলি করে ভূপাতিত করতে হবে। এই কাজ প্রেসিডেন্ট বাইডেন করতে চাইবেন না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বরাবরই বলে আসছেন, রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাত চায় না দেশটি।

বাইডেন ইউক্রেনে রুশ হামলা শুরুর আগেই বলেন, ‘রাশিয়া ও যুক্তরাষ্ট্র একে অপরের দিকে গুলি ছুড়লে তা বিশ্বযুদ্ধে রূপ নেবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news