ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির নির্মম শিকারে পরিণত হয়েছে।
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সোমবার তিনি একথা বলেন। খবর আল-মানার নিউজের।
আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, আমেরিকা ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে দেশটিতে আজকের এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, আমরা যেকোনো দেশে মানুষ হত্যা এবং অবকাঠামো ধ্বংসের বিরোধীতা করি।
তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান খামেনি।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news