IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল
Home >> টপ নিউজ >> জাতীয় >> বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস ঢাকায় এসে পৌঁছেছেন।মঙ্গলবার তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।তিনি বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হচ্ছেন। ইউক্রেনে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী উত্তেজনাপূর্ণ সময়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।

রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে নতুন মার্কিন রাষ্ট্রদূত দ্রুত পরিচয়পত্র পেশ করবেন। পিটার হাস একজন বাণিজ্য ও অর্থনীতি দর-কষাকষি বিশেষজ্ঞ হলেও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার তাৎপর্যময় সময়ে বাংলাদেশে আগমন।

তার আগমনের আগের দিনে মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে নতুন এক কোটি ফাইজার টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী কোপ সাউথ নামের যৌথ মহড়া করেছে।

পিটার হাস মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাণিজ্যনীতি ও দর-কষাকষির বিষয়ে একজন উপদেষ্টা ছিলেন। এছাড়াও প্যারিসে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টে মার্কিন প্রতিনিধি ছিলেন। তিনি ভারতের মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে বিএ ডিগ্রি লাভ করেন। ফরেন সার্ভিসে তিনি অনেকগুলো পুরস্কার লাভ করেন।

পিটার হাস সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বলেছেন, তিনি দ্বিপক্ষীয় সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিতে চান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031