IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা দরকার’

‘জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা দরকার’

ধূমকেতু নিউজ ডেস্ক : ডা. জাফরুল্লাহ চৌধুরীকে উদ্দেশ্য করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে এটা যারা বিশ্বাস করে তারা পাগল, তাদের পাগলা গারদে পাঠাতে হবে। যিনি এই নির্বাচন কমিশনকে সার্টিফিকেট দিয়েছেন তিনি (জাফরুল্লাহ) কখনোই নির্বাচন করেন না, তারও চিকিৎসা দরকার।

মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন সংলগ্ন বিএনপি কার্যাললের সামনে দ্রব্যমূল্যের উর্ধগতি এবং দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমান নির্বাচন কমিশনকে ইস্তফাপত্র তৈরি করে বঙ্গভবনে দেয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই সরকারের সাথে সাথে নির্বাচন কমিশনকেও বিদায় নিতে হবে। নির্বাচনকালীন সরকারই কেবল নির্বাচন কমিশন গঠন করবে।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন দিয়ে চক্রান্ত করে আবারো ক্ষমতায় যাওয়ার আশা সরকারের পূরণ হবে না। সুষ্ঠু ভোট করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে।

তিনি বলেন, সরকারের দুর্নীতি লুটপাটের কারণেই দেশে দ্রব্যমূল্য ও গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে। মেগা প্রজেক্টের নামে দেশে চলছে মেগা দুর্নীতি।

বরিশাল মহানগর বিএনপি ‍আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার শিরিণ, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান ও মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবিরসহ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে সমাবেশস্থল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। মঞ্চের সামনে এ ঘটনায় বিব্রত বোধ করেন স্থানীয় নেতৃবৃন্দ। তারা হাতাহাতি থামাতে দীর্ঘক্ষণ চেষ্টা চালান।

সকাল থেকেই মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসে। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news