IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রী
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়ায় পণ্য বিক্রি বন্ধ করলো স্যামসাং-মাইক্রোসফট

রাশিয়ায় পণ্য বিক্রি বন্ধ করলো স্যামসাং-মাইক্রোসফট

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ দশম দিন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেন ইস্যুতে রাশিয়ায় ফোন এবং পণ্য চালান বন্ধ করে দিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত এই জটিল পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করবে তারা।

বিক্রয় স্থগিত করার পাশাপাশি স্যামসাং বলেছে, তারা ইউক্রেনে মানবিক প্রচেষ্টাকে সমর্থন করবে। সে জন্য ভোক্তা ইলেকট্রনিক্স এবং কর্মীদের কাছ থেকে স্বেচ্ছাসেবী অনুদান সহ ৪.৫ মিলিয়ন পাউন্ড অর্থ দান করবে প্রতিষ্ঠানটি।

এছাড়াও মাইক্রোসফটও রাশিয়ায় তাদের পণ্য ও সেবা বিক্রি বন্ধ করে দিয়েছে। এর আগে একই সিদ্ধান্ত গ্রহণ করে অ্যাপল এবং ডেলসহ প্রধান প্রযুক্তি সংস্থাগুলি।

এদিকে, ইউক্রেন ইস্যুতে ফরাসি বিলাসবহুল খুচরা বিক্রেতা এলভিএমএইচ, হার্মিস, কেরিং এবং চ্যানেল বলেছে যে, তারা তাদের রাশিয়ান স্টোর বন্ধ করবে। ডেনিশ বিয়ার জায়ান্ট কার্লসবার্গ রাশিয়ায় তাদের রপ্তানি এবং বিনিয়োগ বন্ধ করে দিয়েছে।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জেরে ফেসবুক, গুগল এবং ইউটিউব রাশিয়ান রাষ্ট্রীয় মিডিয়াকে তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন সীমাবদ্ধ করার ব্যবস্থা নিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31