IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘দক্ষিণী সিনেমার দাপটে পিছিয়ে পড়ছে বলিউড’

‘দক্ষিণী সিনেমার দাপটে পিছিয়ে পড়ছে বলিউড’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে দক্ষিণী চলচ্চিত্রের দাপট নতুন নয়। তবে ‘বাহুবলী’ থেকে শুরু করে সবশেষ ‘আর আর আর’ পর্যন্ত যেভাবে দক্ষিণী সিনেমা বক্স অফিস কাঁপাচ্ছে, তাতে অনেকেই মনে করছেন বলিউড রাজত্বের দিন হয়তো শেষ হয়ে আসছে। যেমনটা মনে করেন খোদ বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানও।

সম্প্রতি পরিচালক এস এস রাজামৌলির নতুন ছবি ‘আর আর আর’ বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। কদিন আগে ‘পুষ্পা’ ছবিটিও রীতিমতো বলিউডের ঘাড়ে নিশ্বাস ফেলেছে।

এদিকে কাছাকাছি সময়ে মুক্তি পাওয়া ‘আর আর আর’ ছবির সঙ্গে পাল্লা দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মির ফাইলে’। মুক্তির প্রথম চারদিনেই ‘আর আর আর’ এর হিন্দি ভার্সন ৪০ কোটি রুপি ব্যবসা করে ফেলেছে।

‘আর আর আর’ সিনেমার এমন ব্যবসা সফলতায় মনে মনে হয়তো ততটা খুশি হতে পারেননি বলিউড সুপারহিরো সালমান খান।

মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দক্ষিণী ছবির সাফল্য নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সল্লু ভাই বলেন- ‘আর আর আর’ ছবি ভালো ব্যবসা করছে, তা সত্যিই দারুণ খবর। তবে এটা বুঝতে পারি না দক্ষিণী ছবি আমাদের এখানে ভাল চললেও, আমাদের ছবি দক্ষিণে কেন ভালো চলে না?

বলিউড ভাইজানের কথায়- হিরোইজমই ছবির আসল ইউএসপি। বলিউড প্রথম থেকেই এ ধরনের ছবি তৈরি করতে আগ্রহ দেখিয়েছে। আমার ছবিগুলো সবই তা-ই। যে ছবি দেখে গায়ের রক্ত গরম হবে, সেরকমই ছবি বানানো উচিত। এ ফমুর্লা দক্ষিণের আগে বলিউডে ছিল। এখন আমাদের ফমুর্লাতেই দক্ষিণী ছবি মারকাটারি ব্যবসা করছে।

সালমান তার নিজের অভিনীত ‘দাবাং’ ছবিটি ব্যবসা সফলতার জন্য দক্ষিণ ভারতে পবন কল্যাণের তেলুগু ভাষায় করার কথা উল্লেখ করে বলেন, দক্ষিণী সিনেমার দাপটে মনে হচ্ছে বলিউড দিন দিন পিছিয়ে পড়ছে।

এরইমধ্যে দক্ষিণী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান। তেলুগু সুপারস্টার চিরঞ্জীবীর আগামী ছবি ‘গডফাদার’ দিয়েই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সাইন করবেন বজরঙ্গী ভাইজান।

মালায়ালাম ‘লুসিফার’ ছবিটিই তেলুগু ভাষায় রিমেক করছেন চিরঞ্জীবী। যেখানে ভাইটাল রোলে পর্দা কাঁপাবেন সালমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930