ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে করোনায় রাজশাহীর একজন এবং উপসর্গ নিয়ে রাজশাহী ও নওগাঁর একজন করে মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়নি। তবে এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন একজন রোগী।
৩৪ শয্যার করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৬ জন রোগী। বর্তমানে হাসপাতালে করোনা নিয়ে কোনো রোগী ভর্তি নেই। তবে সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৫ জন। আরও একজন ভর্তি রয়েছেন করোনা নেগেটিভ সত্ত্বেও নানান শারীরিক জটিলতা নিয়ে।
এদিকে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে রাজশাহীর ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে কারো নমুনায় করোনা শনাক্ত হয়নি।


