IMG-LOGO

বুধবার, ১৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় মচমইল ডিগ্রি কলেজে সাংস্কৃতিক সন্ধ্যায় মাতাল জনপ্রিয় ব্যান্ড DRIFTLINEমিরপুরে তেল নেয়াকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার মুখোমুখি তর্ক: ভিডিও ভাইরালপুঠিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনমান্দায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাত, ৪দিনেও মামলা নেয়নি পুলিশতানোরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনপুঠিয়ায় খাল খননের উদ্বোধনী করলে সংসদ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলমান্দায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনরণবীর-দীপিকার সংসার ভাঙার খবর গুজব নাকি সত্যি?সিংড়ায় ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণনন্দীগ্রামে নানা আয়োজনে বর্ষবরণপাঁচ দিনের মাথায় ভ্যানচালক মিঠু হত্যার প্রধান আসামী রিফাত গ্রেপ্তারনিয়ামতপুরে পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়, পড়লেন কাদাতে, অতঃপর…বাগমারায় ইউএনও মাহবুবুল ইসলামকে বিদায় সংবর্ধনা‘আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য’হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় টাকা হারানোর শোকে যুবকের আত্মহত্যা

সিংড়ায় টাকা হারানোর শোকে যুবকের আত্মহত্যা

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় চিরকুট লিখে আলম হোসেন (২৭) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। এর জন্য অন্য কেউ দায়ী নয় বলে চিরকুটে উল্লেখ করেছেন ওই যুবক। 

ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালি ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামে। নিহত যুবক ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন প্রামাণিকের ছেলে।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৩ এপ্রিল) সকালে নিজ ঘরে আলমের ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে লাশটি উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা এসআই মোজাম্মেল হক জানান, ওই ঘরে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, নিহত যুবক কিছুদিন আগে কক্সবাজার বেড়াতে যান। সেখানে তার ২০ হাজার টাকা হারিয়ে যায়। আরও ২০ হাজার টাকা ছিনতাই হয়। এরপর সে মেবাইলে তার ভাইয়ের কাছ থেকে প্রথমে ১৫০০ এবং পরে ৫০০ টাকা ধার নেন। বাড়ি ফিরে নিজের ফোনটি ১০ হাজার ৫০০ টাকায় বিক্রি করে ঋণ কিছুটা পরিশোধের চিন্তা করলেও ওই টাকাও হারিয়ে যায়। এসব কারণে মানসিক যন্ত্রনা থেকে বাঁচতেই তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, কয়েকদিন আগে সে তার স্ত্রীকে বাবার বাড়িতে বেড়াতে পাঠান। ঘরে তিনি একাই ছিলেন।

এ ব্যাপারে সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, ওই চিরকুট পরীক্ষা করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট ও ঘটনার তদন্তের পরই হত্যার রহস্য জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031