IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> টপ নিউজ >> প্রবাস >> পার্লামেন্টে অনুপস্থিত ইমরান খান কোথায়?

পার্লামেন্টে অনুপস্থিত ইমরান খান কোথায়?

ধূমকেতু নিউজ ডেস্ক : নানা নাটকীয়তার পর দীর্ঘ আড়াই ঘণ্টা বিলম্বে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন ফের শুরু হয়েছে। পাকিস্তানের স্থানীয় সময় রাত ৮টায় ভোটাভুটি শুরু হতে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

অথচ এই গুরুত্বপূর্ণ অধিবেধনে উপস্থিত নেই ইমরান খান। গুরুত্বপূর্ণ এই অধিবেশনে ইমরান খান ও পিটিআই সরকারের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহম্মদ কোরেশি উপস্থিত আছেন। তবে ইমরান খান কোথায় আছেন তা জানা যায়নি। খবর হিন্দুস্তান টাইমসের।

এর আগে ৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু ইমরান সেই অধিবেশনেও যোগ দেননি। তিনি তার চেম্বারে থেকে অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ডেপুটি স্পিকার বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করার সঙ্গে সঙ্গে ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দেন।

এদিকে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হয়। এদিন স্পিকারের দায়িত্বে ছিলেন আসাদ কায়সার। কিন্তু অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরই তা মুলতবি করেন স্পিকার।

তিনি স্থানীয় সময় ১২টা ৩০ মিনিটে ফের অধিবেশন শুরুর সময় ঠিক করে দিলেও তার শুরু হয় অনেকটা বিলম্বে।

এই সময় আরেকটি চমক দেখা যায়। সেটি হলো অধিবেশন পরিচালনা করতে স্পিকার আসাদ কায়সার না এসে অপর ডেপুটি স্পিকার আমজাদ খান নিয়াজি আসেন।
বিরোধীদলগুলো চাচ্ছে দ্রুত সব কার্যক্রম শেষ করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করতে।

কিন্তু পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের দলের সদস্যরা ইচ্ছে করে সময়ক্ষেপণ করছেন যেন আজ ভোট আয়োজন না হয়।

তবে জিও নিউজই আবার জানিয়েছে, সরকারি ও বিরোধী দলগুলোর মধ্যে আলোচনা হয়েছে। সেই আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাতেই হবে ভোট।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728