IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণায় সরকার সব ধরনের সহযোগিতা দেবে’

‘শান্তিপূর্ণ পারমাণবিক গবেষণায় সরকার সব ধরনের সহযোগিতা দেবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পরমাণু প্রুযুক্তির উন্নয়ন এবং গবেষণায় তার সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। আজ শনিবার পারমাণবিক শিল্পের এক প্রদর্শনী অনুষ্ঠানে রায়িসি এ মন্তব্য করেন।

আজ (শনিবার) ইরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে প্রেসিডেন্ট রায়িসি জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রদর্শনীতে অংশ নিয়ে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইরানের বিজ্ঞানীদের বিভিন্ন ধরনের অর্জন প্রত্যক্ষ করেন।

ইরানে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসের ( ফারবারদিন) ২০ তারিখ জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়। পারমাণবিক জ্বালানী চক্র সম্পূর্ণ করার ক্ষেত্রে ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্মানজনক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই দিনকে ইরান পরমাণু প্রযুক্তির জাতীয় দিবস হিসেবে পালন করে আসছে।

২০০৬ সালের ১০ এপ্রির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পরমাণু জ্বালানি চক্র সংক্রান্ত প্রযুক্তি পুরোপুরি আয়ত্ব করার বিষয়টি ইরানি বিজ্ঞানীরা ঘোষণা করেন।

প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (শনিবার) রাজধানী তেহরানের সামিট হলে অনুষ্ঠিত পারমাণবিক অর্জনের প্রদর্শনীতে অংশ নিয়ে নয়টি নতুন পারমাণবিক অর্জনের পাশাপাশি অতীতে অন্যান্য ক্ষেত্রে নানা বৈজ্ঞানিক এবং শান্তিপূর্ণ অর্জন এবং ইরানের বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন প্রজন্মের সেন্ট্রিফিউজ পরিদর্শন করেন। ইরানের প্রেস নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।

রায়িসি এ সময় পারমাণবিক ক্ষেত্রে ইরানী যুবক ও তরুণ বিজ্ঞানীদের অগ্রগতিকে আত্মবিশ্বাস এবং অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভরতার প্রতীক হিসাবে বর্ণনা করেন এবং এই চেতনাকে দেশের অন্যান্য শিল্প ও কৌশলগত ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।।

শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহারের ক্ষেত্রে তার দেশ অন্যদের ইচ্ছা বা মতামতের উপর ভিত্তি করে গবেষণা করবে না বলে উল্লেখ করে রাইসি বলেন, “পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বিজ্ঞানীদের গবেষণামূলক কাজ ত্বরান্বিত করতে সরকার সব ধরনের সহযোগিতর হাত বাড়িয়ে দেবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031