IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনে ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দফের দরপতনে শেয়ারবাজার
Home >> টপ নিউজ >> প্রবাস >> মার্কিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

মার্কিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খারে নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য মার্কিন সরকারের বিরুদ্ধে রাজধানী ওয়াশিংটন ডিসির পাকিস্তান দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভ অংশ নিয়েছেন আমেরিকায় বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত শত শত নাগরিক।

বিক্ষোভে অংশ নেয়া লোকজন সরাসরি অভিযোগ করেছেন যে, ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে বাইডেন প্রশাসন ভূমিকা রেখেছে। এ সময় তারা বহুসংখ্যক ব্যানার-ফেস্টুন বহন করেন এবং নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে প্রাইম মিনিস্টার এর পরিবর্তে ‘ক্রাইম মিনিস্টার’ বলে সম্বোধন করেন।

মুসলিম লীগ এবং পিপলস পার্টির নেতাদেরকে বিক্ষোভকারীরা লুটেরা এবং দুর্নীতিবাজ বলে অভিহিত করেন। ইমরান খানের বিদায়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নওয়াজ শরীফপন্থী মুসলিম লীগের নেতা শাহবাজ শরীফ।

রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে হিউস্টন এবং টেক্সাসেও ইমরান খানের পক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। তারা নতুন সরকারকে ‘আমদানিকৃত সরকার’ বলে মন্তব্য করেন। বিদায়ী ইমরান খান সরকারের প্রতি সমর্থন জানিয়ে আগামী দিনগুলোতে আমেরিকার বিভিন্ন শহরে আরো বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছেন আয়োজকরা।

গত শনিবার ইমরান খানের সরকার জাতীয় সংসদে অনাস্থা ভোটে হেরে যান। পাকিস্তানের ভেতর এবং বাইরে থেকে অভিযোগ উঠেছে যে, ইমরান খানের সরকারকে উৎখাতের পেছনে আমেরিকার হাত রয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি সমর্থন দেয়া এবং চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতার জন্য মার্কিন সরকার ইমরান খানের ওপর ক্ষুব্ধ হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news