IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর আলটিমেটাম

ভারতে মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর আলটিমেটাম

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র (এমএনএস) প্রধান রাজ ঠাকরে রাজ্যের মসজিদগুলো থেকে লাউডস্পিকার সরানোর জন্য ৩ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন।

বুধবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, রাজ ঠাকরে রাজ্য সরকারকে আল্টিমেটাম দিয়ে বলেছেন, যদি ৩ মে’র মধ্যে মসজিদ থেকে লাউডস্পিকারগুলো না সরানো হয়, তাহলে সারা দেশে মসজিদের সামনে ‘হনুমান চালিসা’ বাজানো হবে।

‘এমএনএস’ প্রধান রাজ ঠাকরে আগেই মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণের দাবি জানিয়েছিলেন। এবার ফের মসজিদের লাউডস্পিকার অপসারণের দাবি পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার থানেতে আয়োজিত একটি সভায় রাজ ঠাকরে বলেন, আমি রাজ্য সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আমি এই ইস্যু থেকে পিছপা হব না, আপনারা যা করতে চান তা করুন।

রাজ ঠাকরে বলেন, সেই ধর্ম কী যা অন্য ধর্মকে কষ্ট দেয়। আমরা স্বরাষ্ট্র দফতরকে বলতে চাই, আমরা দাঙ্গা চাই না। ৩ মে’র মধ্যে সব মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে ফেলুন, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা হবে না। রাজ ঠাকরে প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করারও দাবি জানিয়েছেন। এর পাশাপাশি দেশে ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ’ আইন বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও বলেছেন রাজ ঠাকরে।

এ দিকে, মসজিদে লাউডস্পিকারের মাধ্যমে আজান বিতর্ক এবার গোয়াতেও পৌঁছেছে। গতকাল মঙ্গলবার গোয়ার একটি হিন্দুত্ববাদী গোষ্ঠী আজানের জন্য মসজিদে লাউডস্পিকার ব্যবহার বন্ধের দাবি জানিয়েছে। এ জন্য বিজেপি সরকারকে প্রশাসনিক আদেশ কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।

গোয়ায়, ‘হিন্দু জনজাগৃতি সমিতি’র একটি প্রতিনিধি দল মঙ্গলবার উত্তর গোয়ার জেলা ম্যাজিস্ট্রেট মামু হেগের সাথে দেখা করে এ সংক্রান্ত একটি স্মারকলিপি জমা দিয়েছে।

হিন্দুত্ববাদী ওই গোষ্ঠীটি বলেছে, মসজিদ থেকে আজানের উচ্চ শব্দের কারণে ধর্ম নির্বিশেষে সবাই জোরে নামাজ শুনতে বাধ্য হচ্ছে। এটা ধর্মীয় স্বাধীনতা নয়। এই নীতি ব্যবহার করে, অন্য সব ধর্মের (অনুসারীরা) যদি তাদের নিজ নিজ ধর্মীয় স্থানে লাউডস্পিকার স্থাপন করা শুরু করে, তবে এটি একটি বড় সমস্যা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30