IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যুদ্ধের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতোবা খামেনিআজ ঋতুপর্ণাদের আসল ম্যাচশরিফ ওসমান হাদি হত্যার আসামিদের দেশে ফেরানো নিয়ে যে তথ্য দিলেন আইজিপিরাজশাহীতে ভটভটি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩চাঁপাইনবাবগঞ্জে পরকীয়ার সালিশ নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৪পত্নীতলায় নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতিকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধনরাজশাহীতে ১৪ মাসে ১৭১ জন নারী ও শিশু নির্যাতিতমোহনপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাগোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভাতানোরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিততানোরে তরুণ উদীয়মান যুবদল নেতা রাজার আয়োজনে দোয়া ও ইফতারবাঘায় বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল,ভ্রাম্যমান আদালতের ভয়ে দশ টাকা লোকসানে বিক্রিকুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যানাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> টলি অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত লাশ উদ্ধার

টলি অভিনেত্রী পল্লবীর ঝুলন্ত লাশ উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : জনপ্রিয় টলি অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে গড়ফার কে পি রায় লেনের ফ্ল্যাট থেকে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিছানার চাদর দিয়ে পল্লবীর গলায় ফাঁস লাগানো ছিলো। তবে তিনি আত্মহত্যা করেছেন কিনা, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, গত দেড় মাস ধরে এক যুবকের সঙ্গে কলকাতার গড়ফা এলাকায় বসবাস করতেন পল্লবী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। তবে বিয়ে করেননি। রোববার সকালে সিগারেট খেতে বাইরে গিয়েছিলেন পল্লবীর সঙ্গী।

এরপর ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান। তাৎক্ষণিক পুলিশে খবর দেন তিনি। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আনন্দবাজারের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানা যায়, শনিবার থেকে পল্লবী ও তার সঙ্গীর মধ্যে কয়েকবার কথা কাটাকাটি হয়েছিলো। তবে কী নিয়ে কথা কাটাকাটি হয়, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

‘আমি সিরাজের বেগম’ সিনেমায় লুৎফা-র চরিত্রে অভিনয় করে নজর কাড়েন পল্লবী। এর আগে তিনি ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকেও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছিলেন। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন এই অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728