ধূমকেতু নিউজ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে শ্বশুরবাড়ি থেকে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে সৈয়দপুর পৌর এলাকার উত্তরা আবাসন প্রকল্পের বাঙালি পট্রিতে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পুলিশ শাশুড়ি আবেদা খাতুনসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে গেছে।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আলমগীর হোসেন একই এলাকার তছিমুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হচ্ছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news