IMG-LOGO

রবিবার, ২৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আদমজী ইপিজেডের আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

আদমজী ইপিজেডের আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে লাগা আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

এদিকে আগুন লাগার পর নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে।

দুপুর ১২টা পর্যন্ত আগুনের তীব্রতা ও গ্যাসের সরবরাহ চলমান থাকায় কাছে যেতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। ১২টার দিকে গ্যাস লাইনের গ্যাস সরবরাহ কমিয়ে ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে। গ্যাস সরবরাহ কমিয়ে আগুন নেভানোর কাজে গতি এনেছে ফায়ার সার্ভিস।

এদিকে কোনো গণমাধ্যমকর্মীকে আদমজী ইপিজেডে প্রবেশ করতে দিচ্ছে না বেপজা কর্তৃপক্ষ।

বেপজার জিএম আহসান কবির জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা ইপিজেডের সব শ্রমিককে নিরাপদে বের করে নিয়ে এসেছি। আগুন নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত তিনি বিস্তারিত জানাতে পারবেন না বলে ফোনটি কেটে দেন।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের ঘটনা ঘটে।

ইপিজেডের ভেতরে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টের পাইলিংয়ের কাজ করার সময় গ্যাস লাইন ফেটে যায়। সেখান থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসকর্মীদের।

আগুনের লেলিহান এত ওপরে উঠে যে তিন কিলোমিটার দূর থেকে দেখা যায়। অনেকেই দূর থেকে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমও আগুন লাগার ভিডিও আপলোড করেছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেছেন, পাইলিংয়ের কাজ চলার সময় গ্যাস লাইন ফেটে ভয়াবহ আগুন লাগে। ঘটনার পর পর উচ্চচাপসম্পন্ন গ্যাস লাইন বন্ধ করা হয়েছে। তবে গ্যাস সরবরাহ বন্ধের পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন কোনো ফ্যাক্টরিতে নয়, গ্যাস লাইনে লেগেছে। আমাদের ইপিজেড, হাজিগঞ্জ ও মণ্ডলপাড়া স্টেশনের ফায়ার ফাইটাররা আগুন নেভাতে কাজ করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031