IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘পুতিন ‘ভারসাম্যহীন’ বা অসুস্থ এমন তথ্য নেই’

‘পুতিন ‘ভারসাম্যহীন’ বা অসুস্থ এমন তথ্য নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারসাম্যহীন বা তার শারীরিক অবস্থা খারাপ এমন তথ্য নেই, জানালেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

সম্প্রতি অসমর্থিত তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যমে পুতিনের রুগ্ন শারীরিক অবস্থার খবর প্রকাশিত হওয়ার পর তাকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ধারণা করা হয়, তিনি ক্যান্সারে আক্রান্ত।

তবে সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস বলেন, তবে এমন কোনো তথ্য নেই যে যা নির্দেশ করবে, পুতিন ‘খুবই স্বাস্থ্যবান’।

এমন একসময় তিনি এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও দূরপাল্লার অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে।

সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার সামরিক লক্ষ্য এখন আর ‘শুধু’ ইউক্রেনের পূর্বাঞ্চলে সীমাবদ্ধ নেই। ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সহায়তার দেওয়ার পরিপ্রেক্ষিতে মস্কো তার পরিকল্পনায় বদল এনেছে।

কলোরাডোতে অনুষ্ঠিত আসপেন নিরাপত্তা ফোরামে বার্নস বলেন, পুতিনের স্বাস্থ্য নিয়ে প্রচুর গুজব রয়েছে এবং যতদূর আমরা বলতে পারি তিনি সম্পূর্ণ সুস্থ। যদিও এটি আনুষ্ঠানিক গোয়েন্দা তথ্য নয়।

বার্নস মস্কোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বলেন, আমি রাশিয়ার নেতাকে দুই দশকের বেশি পর্যবেক্ষণ করেছি এবং তার সঙ্গে মিশেছি। পুতিন নিয়ন্ত্রণ, ভয় দেখানো এবং শাস্তি দেওয়ায় বিশ্বাসী। গত এক দশকে এর মাত্রা আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের অনুমান, ইউক্রেনে এ পর্যন্ত ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪৫ হাজারের মতো। বার্নস বলেন, ইউক্রেনের ক্ষতি এর চেয়ে কিছুটা কম।

এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও চারটি এইচআইএমএআরএস আধুনিক রকেট সিস্টেম দেওয়ার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, নতুন চারটি পাঠানোর পর ইউক্রেনকে দেওয়া রকেট সিস্টেমের সংখ্যা গিয়ে দাঁড়াবে ১৬-তে।

রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে। দেশটির অভিযোগ, দোনবাসে রুশ ভাষীদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে এবং তাদের স্বাধীনতা দরকার। পাঁচ মাস পর রাশিয়া পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু অংশ দখল করতে পেরেছে। কিন্তু কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর এখন মস্কোর দাবি, তাদের পরিকল্পনা দোনবাস নিয়ন্ত্রণ নেওয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news