IMG-LOGO

বুধবার, ১৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> না ফেরার দেশে জয়পুরহাটের সাবেক এমপি আব্বাস আলী মণ্ডল

না ফেরার দেশে জয়পুরহাটের সাবেক এমপি আব্বাস আলী মণ্ডল

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মণ্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৪ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিনি ৭৫ উত্তরকালে দীর্ঘদিন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০০০ থেকে ২০০৪ পর্যন্ত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। তিনি ১৯৮৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে মাত্র ৬৩ ভোটে পরাজিত হন, ২০০১ সালেও নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেন।

তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আসর জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা এবং বাদ মাগরিব নিজ গ্রাম বিল্লাতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আব্বাস আলীর কনিষ্ঠ ছেলে আরিফুর রহমান রকেট বর্তমানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান। তার জামাতা শহীদুজ্জামান সরকার জাতীয় সংসদের সাবেক হুইপ ছিলেন। বর্তমানে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি।

তার মৃত্যুতে হুইপ স্বপন-এমপি শোক জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আব্বাস আলী মণ্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শোক বার্তায় তিনি বলেন, আব্বাস আলী মণ্ডল জয়পুরহাটের দলমত নির্বিশেষে সব রাজনৈতিক নেতাকর্মীর কাছে অভিভাবকতুল্য ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। আজন্ম নীতিবান এই অজাতশত্রু রাজনৈতিক নেতার মৃত্যুতে জয়পুরহাটে এক চরম শূন্যতার সৃষ্টি হবে।

বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, সহকর্মী, আত্মীয়স্বজন ও অগণিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031