IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রহনপুর পৌরসভার উদ্যোগে গণভোটের লিফলেট বিতরণগোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদের
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বোনকে অপহরণ,প্রেমের স্বীকৃতি আদায় প্রেমিক যুগলের

বোনকে অপহরণ,প্রেমের স্বীকৃতি আদায় প্রেমিক যুগলের

ধূমকেতু নিউজ ডেস্ক : কুমিল্লার তিতাসে প্রেমিকার ছোট বোনকে অপহরণ করে প্রেমের স্বীকৃতি আদায় করেছেন রকিবুল ইসলাম আপন (২২) এবং মাশরাফি আক্তার মুন্নী (১৮) নামের প্রেমিক যুগল। উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কেশবপুর গ্রামের মো. মাঈন উদ্দিনের মেয়ে মাশরাফি আক্তার মুন্নীর সঙ্গে খালাতো ভাই আপন হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক আপন একই এলাকার আনিসুর রহমানের ছেলে।

তাদের প্রেমের সম্পর্ক উভয় পরিবার মেনে নেয়নি। পরে প্রেমিক যুগল কোর্টের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর আপনের পরিবার মেনে নিলেও বেকার হওয়ায় সে বিয়ে মেনে নেয়নি মুন্নীর পরিবার।

পরে মুন্নীর পরিবারের স্বীকৃতি আদায়ে ছোট বোন মুনিরাকে অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার ফন্দি আঁটেন প্রেমিক যুগল। পরিকল্পনা ছিল মুক্তিপণের টাকা দিয়ে ইউরোপ চলে যাবেন তারা।

পরিকল্পনা অনুযায়ী, গত ১ আগস্ট আপন তার বন্ধু ভাসানীর সহযোগিতায় মুন্নীর ছোট বোন মুনিরাকে প্রাইভেটে যাওয়ার পথ থেকে অপহরণ করে কুমিল্লার দাউদকান্দির একটি ভাড়া বাসায় নিয়ে যান। পরে মুন্নী-মুনিরার চাচা নাসির উদ্দিনের মোবাইলে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

পর দিন ২ আগস্ট মুন্নী-মুনিরার বাবা মাঈন উদ্দিন তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের ৬ দিন পর গত রোববার ২৪ লাখ টাকা দিতে রাজি হওয়ার ভান করা হয়। পরে জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতা এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহৃত মুনিরার কাছে পৌঁছায় পুলিশ।

দাউদকান্দির ওই বাসা থেকে অপহৃত মুনিরাকে উদ্ধার এবং অপহরণকারী আপন এবং তার বন্ধু মো. ভাসানীকে আটক করা হয়। মামলা করতে রাজি না হওয়ায় পরে উভয় পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয় ভিকটিম এবং অভিযুক্তকে।

এর একদিন পর মঙ্গলবার উভয় পরিবার বসে সিদ্ধান্ত নেয় মুন্নী এবং আপনের সম্পর্ক মেনে নেওয়ার। আগামী শুক্রবার পারিবারিকভাবে তাদের আনুষ্ঠানিক বিয়ের স্বীকৃতি দেওয়া হবে।

এ ঘটনায় প্রেমিকা মুন্নীর বাবা মো. মাঈন উদ্দিন বলেন, আপন-মুন্নী খালাতো ভাইবোন। আর সে বেকার। তারা যখন তাদের মধ্যকার সম্পর্কের কথা জানায় আমি বলেছিলাম ছেলে যদি কর্ম করে প্রতিষ্ঠিত হতে পারে তা হলে আমার মেয়েকে বিয়ে দেব। কিন্তু তারা সেটি না শুনে আমার ছোট মেয়েকে অপহরণের নাটক সাজায়। তাদের পাগলামি দেখে আমি এবং আমার ভায়রা (আপনের বাবা আনিস) সিদ্ধান্ত নিয়েছি তাদের নতুন করে পারিবারিকভাবে বিয়ে দেব। তারা সুখে থাকলেই আমাদের সুখ।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, অপহরণের ঘটনা প্রকাশ্যে আসায় এবং মুনিরা উদ্ধার হওয়ার পর তারা উভয় পরিবার আপস-মীমাংসা করেছে। পুলিশের কাজ ছিল তাদের উদ্ধার করা। আমরা ভিকটিমকে উদ্ধার করেছি। মেয়ের পরিবার মামলা না করায় উভয়কে উভয় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকিটা তাদের পারিবারিক বিষয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031