IMG-LOGO

রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা অভিযানঈদে ফাউন্ডেশনের ছাগল পেল অসচ্ছল-প্রতিবন্ধীরা মাদক মুক্ত যুব সমাজ নিয়ে কর্মসূচি আসছেরহনপুর রিপোর্টাস ক্লাবের ইফতার মাহফিলনন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহতরাজশাহী রিপ্রেজেনটেটিভ এনিমেল হেল্থ এসোসিয়েশনের কমিটি গঠন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখবাগমারায় জামায়াতে ইসলামীর দায়িত্বে নতুন মুখখুরচা বাজারে জ্বালানি তেলের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে অর্থদণ্ডরাসিকের নয়া প্রশাসক রিটনকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী মিনুরাসিকের নতুন প্রশাসকহলেন রিটনবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রীগোদাগাড়ীতে ব্যারিস্টার মিলনের উদ্যোগে পথচারী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণপুঠিয়ায় ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযানপুঠিয়ায় সরকারী ভাবে যাকাত বিতরণ সম্পন্ননন্দীগ্রামে ঈদের কেনাকাটায় নারীদের উপচে পড়া ভিড়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতের আপত্তি, চীনা সামরিক জাহাজকে নোঙরের অনুমতি শ্রীলঙ্কার

ভারতের আপত্তি, চীনা সামরিক জাহাজকে নোঙরের অনুমতি শ্রীলঙ্কার

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের কড়া আপত্তি সত্ত্বেও চীনের সামরিক জাহাজকে প্রবেশাধিকার দিলো শ্রীলঙ্কা। আগামী মঙ্গলবার (১৬ আগস্ট) হাম্বানটোটা বন্দরে নোঙ্গর করবে উপগ্রহের ওপর নজরদারিতে ব্যবহৃত চীনা জাহাজ ইউয়ান ওয়াং ফাইভ।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চীনের জিয়াংইন বন্দর থেকে রওনা হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে যাচ্ছে জাহাজটি। পথে কিছুদিনের জন্য কলম্বোতে নোঙ্গরের অনুমতি চায়। গত ১১ আগস্ট শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা ছিল জাহাজটির। কিন্তু নিরাপত্তা ইস্যুতে ভারতের উদ্বেগের জেরে প্রবেশের অনুমতি স্থগিত করেছিল লঙ্কান সরকার। শনিবার (১২ আগস্ট) সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।

শ্রীলঙ্কার হারবার মাস্টার নির্মল পি সিলভা বলেছেন, তিনি ১৬ থেকে ২২ আগস্ট হাম্বানটোটায় জাহাজটি অবস্থানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পেয়েছেন।

এদিকে শ্রীলঙ্কায় চীনের সামরিক জাহাজের সফর নিয়ে সংশয় প্রকাশ করে ভারত। ভারতের দাবি, জাহাজটি গুপ্তচরবৃত্তির সাথে জড়িত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের উপর যে কোনও প্রভাব ফেললে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, ১৯৮৭ সালের দিল্লি-কলম্বো চুক্তি অনুযায়ী বিদেশি সামরিক বাহিনীকে শ্রীলঙ্কার কোনও বন্দর ব্যবহার করতে দেয়া যাবে না। তবে সেই চুক্তির বাইরে এসেই এই সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728