IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পেলেন উডব্যাজসড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘গোটা ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে’

‘গোটা ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সশস্ত্র প্রতিরোধ চলবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, আগ্রাসী ইসরাইলের জবরদখল থেকে গোটা অধিকৃত ভূখণ্ড মুক্ত করার আগ পর্যন্ত ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ আন্দোলনে অটল ও অবিচল থাকবে। গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরাইলকে বহিষ্কার করার ১৭তম বার্ষিকী উপলক্ষে বুধবার এক বিবৃতিতে এ প্রত্যয় জানিয়েছে হামাস।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি মাতৃভূমির প্রতি ইঞ্চি ভূখণ্ড থেকে দখলদারদের বের করে না দেয়া পর্যন্ত প্রতিরোধ আন্দোলন চলমান থাকবে। ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীর দখল করে নেয়। ওই যুদ্ধে গোটা পশ্চিমা বিশ্ব তেল আবিবকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল।

দখলদার ইসরাইল ২০০৫ সালে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করে নিলেও ২০০৭ সাল থেকে ওই উপত্যকার ওপর জল, স্থল ও আকাশপথে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। গাজা বর্তমানে বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার হিসেবে বিবেচিত।

গাজার ওপর ইসরাইলি অবরোধের কারণে সেখানকার যে বিশাল ক্ষতি হয়েছে তা গত জুন মাসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়কারীর দপ্তর ওসিএইচএ প্রকাশ করেছে।

ওই সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রায় ২১ লাখ অধিবাসী অবশিষ্ট ফিলিস্তিনি ভূখণ্ডের পাশাপাশি গোটা বিশ্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন অবস্থায় রয়েছে। প্রতি বছর হাজার হাজার রোগী চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এবং দারিদ্র চরম আকার ধারণ করেছে। হামাস এ অবস্থার নিন্দা জানিয়ে বলেছে, গাজা উপত্যকার ওপর অবরোধের ব্যাপারেও ফিলিস্তিনিরা নীরব থাকবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930