IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান
Home >> টপ নিউজ >> প্রবাস >> দুই কোরিয়ার সীমান্তে গোলাগুলি

দুই কোরিয়ার সীমান্তে গোলাগুলি

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর ও দক্ষিণ কোরিয়া একে অপরের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ করে পশ্চিম উপকূলে সতর্কতামূলক গুলিবিনিময় করেছে।

তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই সোমবার এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর পৌনে ৪টার দিকে প্রচলিত সমুদ্রসীমা নর্দান লিমিট লাইন (এনএলএল) অতিক্রম করে উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ, সেটিকে তাড়াতে সতর্কতামূলক গুলি ছোড়ে।

উত্তর কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর জাহাজ এনএলএল লঙ্ঘন করার পর ১০টি রকেট গোলা ছুড়ে সতর্ক করে তারা।

চলতি বছর উত্তর কোরিয়া অভূতপূর্ব গতিতে একের পর এক অস্ত্র পরীক্ষা করছে। এ নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকাণ্ডের প্রতিবাদে উত্তর কোরিয়া তাদের পূর্ব ও পশ্চিম উপকূলে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি কামান থেকে শত শত রাউন্ড গোলাবর্ষণ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news