IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজাযথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে ঐতিহাসিক পাকশী ও ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিতকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ‘বিএনপির জোট সাপের মতো খোলস বদলায়’

‘বিএনপির জোট সাপের মতো খোলস বদলায়’

ধূমকেতু নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাপ যেমন কিছুদিন পর পর চামড়া-খোলস বদলায়, বিএনপির জোটও কিছু দিন পর পর খোলস বদলায়। কোনো সময় ২০ দল হয়, ১২ দল হয়। এখন বলছে ৩৩ দল।

তিনি বলেন, ‘তাদের ৩৩ দলের মধ্যে ৩০টাকেও খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে। কারণ কয়েকটি হাতেগোনা দল ছাড়া বাকিগুলো আসলে সাইনবোর্ড সর্বস্বদল।’

শুক্রবার (৩০ ডিসেম্বর) গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিশৃঙ্খলা করলে প্রতিহত করার ঘোষণা দিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির আজকের যে গণমিছিল, এতে মানুষ আতঙ্কিত। তাদের এ গণমিছিলের কর্মসূচিতে ঢাকা শহরের মানুষও আতঙ্কিত।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারি দল হিসেবে আমাদের দলের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। দেশে যাতে শান্তি-শৃঙ্খলা-স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় এবং তার মিত্ররাও, আমরা জনগণকে নিয়ে প্রতিহত করবো।’

হাছান মাহমুদ বলেন, জাতিসংঘ, বিশ্বব্যাংক, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সমগ্র বিশ্ব আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা-ভরসার প্রতীক শেখ হাসিনার নেতৃত্বে আবারও জনগণের ভোটে ধস নামানো বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় আসবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30