IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ‘নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই’আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না : সালাহউদ্দিনবাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররাবিএনপির নেতাকর্মীদের একযোগে ‘ভোটযুদ্ধে’ নামার আহ্বান তারেক রহমানেরনিয়ামতপুরে প্রধান শিক্ষকদেরমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> শিক্ষা >> পুস্তক উৎসবের উদ্বোধন করলেন দীপু মনি

পুস্তক উৎসবের উদ্বোধন করলেন দীপু মনি

ধূমকেতু নিউজ ডেস্ক : উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২০২৩ শিক্ষাবর্ষের বই উৎসব। সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণের উৎসবের অংশ হিসেবে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুস্তক উৎসবের আয়োজন করা হয়।

রোববার (১ জানুয়ারি) সকাল ১১টায় শুরু হয় পুস্তক উৎসবের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার কাজী শফিকুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ফরহাদুল ইসলাম।

আয়োজকরা জানান, বই উৎসবে কাপাসিয়া উপজেলার ৫২টি উচ্চ বিদ্যালয়, ৩৮ মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

এছাড়া একইদিন জেলার প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ১২ হাজার ৩৫১ শিক্ষার্থীদের হাতে মোট ২৫ লাখ ৪০ হাজার ২৩৪ পাঠ্যপুস্তক, মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৬ লাখ ৯২ হাজার ৭৩০ শিক্ষার্থীদের হাতে মোট ৮৭ লাখ ৭৬ হাজার ৬৮৯ পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ শিক্ষাবর্ষের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শনিবার সকালে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করতে পেরে তিনি খুবই খুশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news