ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছেন।
সোমবার (৬ মার্চ) বিকেল ৪ টায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের গঙ্গাতলায় রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ হোসেন (৩) নামের এক শিশু নিহত হয়। সে ওই গ্রামের গ্রামের মিন্টু আলীর ছেলে।
অন্যদিকে, বিকেল পৌনে ৪ টায় আমলা বাজার সংলগ্ন সিদ্দিক আলী মেম্বারের বাড়ির সামনে কুষ্টিয়াগামী সিএনজিকে ওভারটেকিং করার সময় মোটরসাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময়ে মোটরসাইকেল সিএনজির দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালক সেলিম হোসেন (৪২) মারাত্মক আহত হয়।
পরে স্থানীয় জনগণ আহত সেলিম হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে মেহেরপুর জেলার টেংরামারী গ্রামের মৃত সিজান আলীর ছেলে। মিরপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


