IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানে আজ সবচেয়ে ‘বড় বোমা’ বিস্ফোরণ হবে’ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির দুই চালক নিহত ও ১২ জন আহত হয়েছেন। রোববার সকালে ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহণের একটি বাস ও ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী লাউবোঝাই একটি ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিরামপুর উপজেলার দিওড় বটতলীতে রোববার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাবিল কোচের ড্রাইভার গোলাম রব্বানী (৩৬) ও ট্রাকের ড্রাইভার আজাদকে (২৮) গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে গুরুতর পাঁচজনকে দিনাজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত বাসচালক গোলাম রব্বানী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভবনগর গ্রামের আক্কাস আলীর ছেলে এবং ট্রাকচালক আজাদ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশের সুরতহাল শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news