IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
Home >> টপ নিউজ >> প্রবাস >> চীনের মহড়ার পর তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

চীনের মহড়ার পর তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

ধূমকেতু নিউজ ডেস্ক : তাইওয়ানের চারপাশে চীনের বড় ধরনের সামরিক মহড়া শেষের পর তাইওয়ান প্রণালীতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ার কয়দিন পরই অঞ্চলটিতে যুদ্ধজাহাজ পাঠালো বাইডেন প্রশাসন।

এক বিবৃতিতে সোমবার মার্কিন নৌবাহিনীর ৭ম নৌবহর জানায়, আর্লে বার্ক শ্রেণির গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস রোববার তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করেছে।

সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করায় এর প্রতিক্রিয়ায় গত সপ্তাহে তাইওয়ান ঘিরে ব্যাপক পরিসরে তিন দিনের সামরিক মহড়া চালায় চীন।

তাইওয়ানের স্বাধীনতাপন্থী রাজনীতিবিদ ও এর বিদেশি সমর্থকদের জন্য এই মহড়াকে গুরুতর সতর্ক সংকেত বলে উল্লেখ করেছিল চীন।

এই মহড়ার পর তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রবেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চীন বলেছে, এর মধ্য দিয়ে অঞ্চলটিতে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চলছে।

চীনা ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র শি ইলু বলেন, ইস্টার্ন থিয়েটার কমান্ড যে কোনও সময় দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রস্তুত।

প্রতি মাসে অন্তত একবার তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ চলাচল করে। গত সপ্তাহে ইউএসএস মিলিয়াস দক্ষিণ চীন সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ চীনা নিয়ন্ত্রিত কৃত্রিম দ্বীপ মিসচিফ রিফের কাছে যাত্রা করেছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031