IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মহানবী (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বাগমারায় বিক্ষোভ সমাবেশ

মহানবী (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বাগমারায় বিক্ষোভ সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় স্থানীয় মুসল্লীদের উদ্যোগে ভারতের ধর্মগুরু ও বিজেপি নেতা নিতেশ রানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে কটূক্তি করায় তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সমাবেশে বিশ্বনবীর অপমানের এবং ফিলিস্থিনি ও লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদ করা হয়।

বৃহস্পতিবার (৩অক্টোবর) বাদ আসর উপজেলা সদর ভবানীগঞ্জ উপজেলা মসজিদ প্রাঙ্গণ হতে আলেম ওলামা পরিষদ ও বাগমারা উপজেলার সর্বস্তরের তাওহদি জনগণের এক ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মুসল্লীরা নারেহ তাকবীর, আল্লাহু আকবার; লা ইলাহা ইল্লাল্লাহ; রাসুলের অপমান, সইবে না মুসলমান’; রাসুলের ইজ্জত, রক্ষা করবো; ইসরাইলের কবর খুড়ো, ফিলিস্তিন মুক্ত করো, ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান, ইসলামের শত্রুরা সাবধান হুঁসিয়ার ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।

এ সময় বক্তব্য দেন, উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাও: হাফিজুর রহমান, উপজেলা মসজিদের ইমাম মাও: আব্দুস সোবহান, মাও: আরিফুল ইসলাম, মুফতি হাসান আল মামুন, ক্বারী মোকলেছুর রহমান মুকুলসহ স্থানীয় মুসল্লী ও ছাত্র-জনতা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতের ধর্মগুরু ও বিজেপি নেতা নিতেশ রানে হিন্দু পুরোহিত মহানবী (সা.) নিয়ে মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়িয়েছে। আমরা মুসলিমরা বেঁচে থাকতে এই অপমান সহ্য করা হবে না। ভারতে মুসলমানদেরকে মসজিদে প্রবেশ করে নির্যাতিত করেছে। ভারতের বিজেপি দলের ছত্রছায়ায় পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) নিয়ে কটূক্তি ও অপমানের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুসল্লীরা সেই পুরোহিতকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।

তারা আরো বলেন, বিশ্বের প্রতিটা জাতির অভিভাবক থাকলেও আজ মুসলিমদের কোনো অভিভাবক নেই। আজ কোনো সেনাবাহিনীর মার্চ ছাড়া ফিলিস্তিন, লেবানন, সিরিয়া বা কাশ্মীরকে মুক্ত করা সম্ভব না। একজন ইসলামের সিপাহী দরকার যিনি বিশ্বের মুসলিমদের একত্র করে সব জুলুম থেকে মুসলমানদের রক্ষা করবেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news