IMG-LOGO

বুধবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৩০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনবিহীন বিদেশী ‘চকলেটবিক্রি দায়ে দশ হাজার টাকা জরিমানাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদনরোজা রেখেও আমরা কাজ করি, চিত্রনায়িকা বুবলীনওগাঁয় ট্রাক্টর-পাওয়ার টিলার চোরচক্রের দুইজন সদস্য আটকইউএনও মোনাব্বর হোসেনের নির্ভীক তত্ত্বাবধানে তারাগঞ্জে সুষ্ঠু নির্বাচনচাকরির সুযোগ যমুনা ব্যাংকেমন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করে প্রজ্ঞাপনপ্রশান্ত ও ক্যারিবীয় জলসীমায় আবারও মার্কিন হামলায় পাঁচ মাসে নিহত ১৩৫আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরাআব্দুস সাত্তার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেনরাজশাহীবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও জ্ঞাপন মিনুমিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হওয়ায় রাজশাহীতে আদিবাসীদের মাঝে খাবার বিতরণনবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> এবার বাঘায় জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে

এবার বাঘায় জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : ধর্ম যার যার নিরাপত্তা সবার। সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গাপূজা শুরুর আগেই অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। এবার দুর্গাপূজা ছিল অনেক চ্যালেঞ্জিং। শারদীয় দুর্গাপূজার নবমীতে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন কারিগরি শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত।

শনিবার (১২-১০-২০২৪) সকালে পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডের সভাপতিত্বে রাজশাহীর বাঘা পৌরসভার নারায়নপুর গ্রামের নিজ বাসভবনে সুবিধাবঞ্চিত সহ¯্রাধিক মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ কালে যুগ্ন সচিব আরো বলেছেন, এ দেশ আমার-আপনার-সবার। আমাদের পরিচয় সবাই বাংলাদেশের নাগরিক। আমি বিভাজনে বিশ্বাস করিনা।

অনুষ্ঠানের প্রধান অতিথি যুগ্ন সচিব পতœী শ্রীমতি চন্দনা দত্ত বলেন, আমাদের বড় আকাঙ্খা মানুষের কল্যাণে কাজ করা। সকলের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। সংখ্যালঘু বলে কেই যেন কখনও নিজেদের ছোট না করি। সবার মর্যাদা সমান।

উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। পূজা শুরুর আগেই রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতায় নির্বিঘেœ পূজা উদযাপনের বিষয়টি আশ্বস্ত করেছি। এবছর উপজেলায় ৪৮টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ১টি বেশি। উপজেলার মানুষ শান্তিপ্রিয় বলেই এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিএনপি নেতা অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শুধু পূজা বলে কথা নয়,তারেক জিয়ার নির্দেশনা মেনে বিএনপি সব সময় দেশের সকল মানুষের পাশে থাকবে। আপনারা নিজেদের আলাদা করবেন না। অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন,নিরাপত্তা নিশ্চিতে পুলিশ,আনসার ভিডিপি ও র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

এ সময় বিএনপি নেতা সাইফুল ইসলাম, নজরুল ইসলাম,বাবুল ইসলাম,আনোয়ার হোসেন পলাশ,আব্দুল্লাহ আল মামুন,রফিকুল ইসলাম, সোহেল রানা,নবাব আলী,প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কর্মকর্তা মুনসুর আলী,শিক্ষক বাবুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহাসহ রাজনৈতিক,শিক্ষক, পূজামন্ডপ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কলিগ্রাম সহ উপজেলার দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন যুগ্ন সচিব। আগের দিন শুক্রবার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনসহ সনতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন যুগ্ন সচিব। ##
আব্দুল হামিদ মিঞা,

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31