IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়

কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়

ধূমকেতু প্রতিবেদক : কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান ‘আমরাই সেরা’ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে নগরভবনের সিটি হল সভাকক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত ২০২৩-২৪ সেশনের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় ‘আমরাই সেরা’ ফাইনাল রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) কাদিরাবাদ, নাটোর এবং রানার্স আপ রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল “আধুনিক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় মিডিয়ার ভূমিকাই প্রধান”।

এ বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দল বাংলাদেশ আর্মি ইউনিভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, এবং বিপক্ষ দল রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২৩-২০২৪ সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গত বছর ১ আগস্ট হতে ১৬টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন রাউন্ডে প্রতিযোগিতা শেষে এই দুটি দল ফাইনাল রাউন্ডে উন্নীত হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রানার্স আপ দলের দলনেতা মোঃ সিফাত হোসেন। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকলকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড.দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারি এন্ড টেকনোলজি (বাউয়েট) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করেছেন রুয়েটের সহকারী অধ্যাপক ঐশী জৌতি, রুয়েটের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াকীন সৃজন।

ধারণকৃত বিতর্ক অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, রাজশাহী থেকে আগামী ৫ নভেম্বর দুপুর ২.৩০ মিনিটে প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে একই সময়ে বিতর্ক অনুষ্ঠানটি প্রচার করা হবে। বিতর্ক অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন কেন্দ্রের সহকারী পরিচালক (অনুষ্ঠান) মোঃ মাসুম পারভেজ। বিতর্ক অনুষ্ঠানের বিচারক, মডারেটর ও তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান এবং সার্বিক নির্দেশনায় ছিলেন বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আখতার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বাংলাদেশ বেতার রাজশাহীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news