IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> টপ নিউজ >> বিনোদন >> দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী কোয়েল

দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী কোয়েল

ধূমকেতু নিউজ ডেস্ক : পুত্রসন্তানের পর এবার কন্যা সন্তানের মা হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক। গতকাল শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খুশির খবর দেন নায়িকা ও তার প্রযোজক স্বামী নিসপাল সিংহ রানে। বড়দিনের আগেই মল্লিক পরিবারে বড় খবর। স্বাভাবিকভাবেই খুশির জোয়ার বইছে রানে পরিবারেও লক্ষ্মী এলো ঘরে এলো বলে।

দুর্গাপূজার সময় প্রথম প্রকাশ্যে আসে ফের মা হচ্ছেন রুপালি পর্দার ‘মিতিন মাসি’। তখন থেকেই যেন রঞ্জিত মল্লিক এবং রানে পরিবারে ‘কাউন্ট ডাউন’ শুরু। অধীর অপেক্ষায় ছিলেন নায়িকার অনুরাগীরাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যা সন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাংলা শোবিজ জগতে আনন্দের জোয়ার ও উচ্ছ্বাস দেখা যায়। প্রযোজক-অভিনেতা জিৎ কোয়েলের কন্যা সন্তানের হওয়ার খবর উচ্ছ্বাস করেন। নিসপাল-কোয়েলের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তার অধিকাংশ হিট ছবির নায়িকাকে।

একইভাবে সমাজমাধ্যমে খুশি ছড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি লিখেছেন, ‘আমি খুব খুশি। কন্যাসন্তানের গর্বে গর্বিত মা-বাবাকে আন্তরিক শুভেচ্ছা। আর সবে যে পৃথিবীতে এলো সেই সদ্যোজাত কন্যাকে এক রাশ ভালোবাসা, আশীর্বাদ।’

শুভেচ্ছা জানানোর তালিকায় অভিনেত্রী মিমি চক্রবর্তী, প্রযোজক মহেন্দ্র সোনি, গায়িকা আকৃতি কক্কর, অভিনেত্রী ইশা সাহা, ঐন্দ্রিলা সেন, ঋদ্ধিমা সেন রয়েছেন।

এ বছর দেবীপক্ষের শুরুতেই দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছিলেন নায়িকা। তাদের পরিবার বড় হচ্ছে। দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লেখেন, ‘পরিবার বড় হতে চলেছে। শিগগিরই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’

২০২০ সালে করোনা মহামারিতে মে মাসে কোয়েলের পুত্র কবীরের জন্ম। সেই বছর মহাষ্টমীর দিন ছেলের নাম ঠিক করেন। অনুরাগীদের সঙ্গে সেই নাম ভাগ করে নেন কোয়েল। ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয় বার মা কোয়েল।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728