IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৮ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ‘নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই’আওয়ামী লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না : সালাহউদ্দিনবাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতচারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট,ধরা ছোয়ার বাইরে গডফাদাররাবিএনপির নেতাকর্মীদের একযোগে ‘ভোটযুদ্ধে’ নামার আহ্বান তারেক রহমানেরনিয়ামতপুরে প্রধান শিক্ষকদেরমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ভুল ইনজেকশন পুশ, কাঁপুনি দিয়ে মারা গেল নবজাতক

ভুল ইনজেকশন পুশ, কাঁপুনি দিয়ে মারা গেল নবজাতক

ধূমকেতু নিউজ ডেস্ক : নোয়াখালীর মাইজদী শহরের হসপিটাল রোডের মেট্রো হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শিশুটির বাবা নোয়াখালীর কবিরহাট উপজেলার সাপরাশিরহাট ইউনিয়নের বাসিন্দা দয়াল গাজী অভিযোগ করে বলেন, ‘আজ (সোমবার) সকাল ৮টায় তার স্ত্রীকে মেট্রো হসপিটালে ভর্তি করাই। এরপর বিকেল চারটায় নরমাল ডেলিভারিতে তার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। জন্ম নেয়ার পর থেকেই তার সন্তান একদমই সুস্থ ছিল। কিন্তু হঠাৎ করেই ডাক্তার তার সন্তানকে একটা ইনজেকশন দিলে ৩০ সেকেন্ডের মধ্যেই শিশুটি কাঁপুনি দিতে দিতে মারা যায়।’

সন্তান হারা দম্পতির অভিযোগ ভুল চিকিৎসার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

শিশুটি স্বজনরা অভিযোগ করেন, ‘শিশুটি মারা যাওয়ার পর তারা সিভিল সার্জনকে অবহিত করলে হাসপাতালের মালিকপক্ষ ভাড়াটিয়া লোকজন দিয়ে স্বজনদের ওপর হামলা করে এবং তাদের পাসপাতাল থেকে বের করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।’

এ ব্যাপারে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ জানান, ‘তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিভিল সার্জনের কাছে জানলে চাইলে অভিযোগের সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘জেলা সিভিল সার্জনের অফিস থেকে তদন্ত টিম গঠন করা হয়েছে, তাদের রিপোর্ট অনুযায়ী হাসপাতাল কর্তপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news