IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২০ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাবিলা নূর ও তার স্বামী নেহাল সুনন্দ তাহেরডেঙ্গুতে মারা গেলেন আরও ৫ জনদুই কোটি টাকার স্বর্ণসহ 2 জনকে আটকনির্বাচনী নিয়ে এনসিপিতেঅন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণাবেগম জিয়ার রোগমুক্তি কামনায় তানোর দলিল লেখক সমিতির দোয়াগোমস্তাপুরে প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদাননিয়ামতপুরে আমনের বাম্পার ফলন, দামে সন্তুষ্ট নয় কৃষকখালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টাকুষ্টিয়ায় ২১৩ ইটভাটার ১৯৬টি অবৈধচারঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিতরায়গঞ্জে উন্নতজাতের ক্রসব্রীড বকনাহ উপকরণ বিতরণনিয়ামতপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধননাচোলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়রাজশাহীতে ৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭তম প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> এবার এমপি মমতাজের বাড়িতে বসছে না মধুর মেলা

এবার এমপি মমতাজের বাড়িতে বসছে না মধুর মেলা

ধূমকেতু নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনার কারণে কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপির বাড়িতে এ বছর হচ্ছে না মধুর মেলা। প্রতি বছর ১ জানুয়ারি থেকে তার পৈতৃক ভিটা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্ডপ ইউনিয়নের পূর্ব-ভাকুম গ্রামের বাউল কমপ্লেক্সে তিন দিনব্যাপী মেলা বসে।

এ মেলায় উপমহাদেশসহ সারা দেশের বাউল ও দর্শনার্থীদের মিলন মেলা ঘটত। চলমান করোনা মহামারীর কারণে এ বছর মেলার আয়োজন বন্ধ রাখা হয়েছে বলে বুধবার দুপুরে নিশ্চিত করেছেন মমতাজ বেগম এমপি।

তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে পূর্বের মতো আগামীতে যথারীতি এ মেলা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এমপি মমতাজের পিতা প্রয়াত বাউল সাধক আলহাজ মধু বয়াতির স্মরণে ২০ বছর ধরে চলে আসা এ মেলার ছন্দ্বপতন ঘটল। বিগত সময়ে বিভিন্ন পণ্যের পসরা ও বিনোদনের রাইডস নিয়ে মেলা শুরুর ৩-৪ দিন আগ থেকেই বাউল কমপ্লেক্স থাকত মুখরিত। আজ সেখানে সুনসান নীরবতা, নেই উৎসবের আমেজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news