IMG-LOGO

বুধবার, ১২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রকাশ্যে ৪ শতাধিক ফলন্তকলাগাছ কাটলেন প্রতিপক্ষরাবাঘায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেলদুর্গাপুরে হাটের জায়গা বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে লাখ টাকা আদায়ের অভিযোগনিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ,তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক২৮ শিক্ষক-কর্মচারী, ১৫ পরীক্ষার্থীর পাস করেনি কেউমান্দার ৫ মাদ্রাসায় শতভাগ ফেলফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ডনিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিতশূন্য থেকে শিখরে: এক অদম্য তরুণের ঘুরে দাঁড়ানোর গল্পমান্দায় পাউবোর নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগআত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতমপাথালিয়ার ২০১ গম্বুজ মসজিদ: স্থাপত্য ও পর্যটনের অনন্য আকর্ষণচাঁপাইনবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনসিটি কর্পোরেশন সমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণউপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিতবৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন বাউয়েটেরসৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায়

রাকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায়

ধূমকেতু প্রতিবেদক : আজ ১৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সিনেট ভবনে ২০২৫ সালের রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনপূর্ব ও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব মহোদয়ের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রেঞ্জ ডিআইজি, রাজশাহী। পুলিশ কমিশনার মহোদয় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোকপাত করেন।

পুলিশ কমিশনার মহোদয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনপরবর্তী আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সাথে ডিউটি পালন করবে।

তিনি উল্লেখ করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড় হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা প্রয়োজন। এজন্য সিসি ক্যামেরা স্থাপন এবং গেটগুলো সুরক্ষিত রাখার প্রতিও গুরুত্বারোপ করেন। সেইসাথে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে বলেও তিনি জানান।

কমিশনার মহোদয় ২৪ জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে বলেন, যেহেতু এটি শিক্ষার্থীদের নির্বাচন, তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদেরকেও ইতিবাচক ভূমিকা পালন করতে হবে । বিশ্ববিদ্যালয়ের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা অপরিহার্য।

এসময় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031