IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সরকার হঠাতে গণঅভ্যুত্থান চান মির্জা ফখরুল

সরকার হঠাতে গণঅভ্যুত্থান চান মির্জা ফখরুল

ধূমকেতু নিউজ ডেস্ক : সরকারকে হঠাতে গণঅভ্যুত্থানই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক ঐক্যে গণঅভ্যুত্থানেই সরকারের পতন ঘটাতে হবে।

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলেছি– জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ‘ফ্যাসিবাদী স্বৈরাচার’কে পরাজিত করতে হবে।

‘সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা সফল হব বলে বিশ্বাস করি এই ২০২১ সালে। আজকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীত আমরা শপথ নিয়েছি- আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।’

মির্জা ফখরুল বলেন, ইতিহাস প্রমাণ করে– কখনই দমনপীড়নের মধ্য দিয়ে মানুষের ন্যায়সঙ্গত দাবিকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশে কেউ কখনও পারেনি। আমরা বিশ্বাস করি, প্রতিটি বছর আমাদের জন্য নতুন শক্তি সঞ্চয় হবে এবং ‘ফ্যাসিস্ট সরকার’কে আমরা পরাজিত করতে সক্ষম হব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, আকরামুল হাসান, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় রয়েছে ভার্চুয়াল আলোচনাসভা। এতে সংগঠনের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news