IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় খাদ্য গুদামে পচা চাল কান্ডে জড়িতদের বিচার ও স্থানীয়দের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগমারায় খাদ্য গুদামে পচা চাল কান্ডে জড়িতদের বিচার ও স্থানীয়দের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার সরকারী খাদ্যগুদামে বিপুল পরিমাণ পচা ও নিম্নমানের চাল কান্ডে জড়িতদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সুবিধাভোগী গরীব দুস্থ ও অসহায়দের পক্ষে স্থানীয়দের ব্যানারে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক শেখ। সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের দোসর উপখাদ্য পরিদর্শক (এলএসডি) বাচ্চু মিয়া ও উপজেলা চাল মিলকলের সভাপতি মনিরুজ্জামান চঞ্চল, আনোয়ার হোসেন, সামসুর রহমানসহ কতিপয় ব্যক্তিরা পচা ও নিম্নমানের চাল গোডাউনের ঢোকানোয় বর্তমান অন্তর্বর্তী সরকারের মান ক্ষুন্ন করেছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘গরীব অসহায়রা অত্যন্ত কষ্ট করে টাকা সংগ্রহ করে, লাইনে ৩/৪ ঘন্টা দাঁড়িয়ে যে চাল সংগ্রহের পর বাড়িতে নিয়ে ভাত রান্না করে না খেতে পারা কষ্টের বিষয়।’ সংবাদ সম্মেলনে খাদ্য উপদেষ্টা, খাদ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে

অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক সুষ্ঠ বিচারের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা তাঁতী দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, ভবানীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মীর মাসুদ, পৌর যুগ্ম আহবাযক আলমগীর হোসেন আলম, পৌর ছাত্রনেতা হালিম, স্বেচ্ছাসেবক দলের নেতা জোবায়ের আলম রকিসহ স্থানীয় ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাধুদবাদ জানিয়ে তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিম্মমানের চাল সংগ্রহ ও বিতরণের বিষয় খবর পেয়ে তদন্ত করতে গত বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) উপজেলা খাদ্য গুদামে

যান। এ সময় নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা নবী

নওয়াজেস আমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁরা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গুদামগুলোতে অভিযান চালান। এ সময় সেখানে

থাকা চালের বস্তা ছিদ্র করে দেখেন। সেখানে দুর্গন্ধ পচা ও নিম্নমানের চাল দেখতে পান। এভাবে কয়েকশ বস্তা থেকে নমুনা সংগ্রহ করে নিম্নমানের চাল পান। পরে গুদাম তিনটি থেকে চার বস্তা চাল নমুনা হিসেবে সংগ্রহ করেন এবং গুদাম তিনটি সিলগালা করে দেন। বোরা মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭২৩ মেট্রিক টন ধান কেনা চালের অধিকাংশই পচা ও নিম্ন মানের। অভিযোগ রয়েছে, ধানগুলো থেকে চাতাল মালিকদের মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে চাল করে গুদামে মজুদ করার

বিধান রয়েছে। এতে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা কতিপয় স্বার্থনেষীদের আতাঁত করে নিম্নমানের চাল কিনে গুদামে রেখেছেন। এছাড়াও মিলারদের কাছ থেকেও নিম্নমানের চাল সংগ্রহ করা হয়েছে। সম্প্রতি চালগুলো দুস্থ নারী ও খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের দেওয়ার প্রক্রিয়া করা হয়। সেখানে চালগুলো পচা,দুর্গন্ধ ও নিম্নমানের বলে অভিযোগের সত্যতা মিলে। এর পর পরই উপখাদ্য

পরিদর্শক (এলএসডি) বাচ্চু মিয়ার বদলি ও সাময়িক বরখাস্ত করা হলে বিষয় নিয়ে এলাকায় চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ধরনের অপরাধ ক্ষমা করা যায় না। সংবাদ সম্মেলনে পচা চাল কান্ডে জড়িততের বিরুদ্ধে সুষ্ঠ তদন্তপূর্বক ন্যায় বিচারের দাবি করা হয়। পাশাপাশি উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান চঞ্চলকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930