IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> টপ নিউজ >> রাজনীতি >> এ্যাড.পপি ও নিলুফা মহিলা দলের নিবেদিত প্রাণ কর্মী ছিলেন শোক সভায় মিনু

এ্যাড.পপি ও নিলুফা মহিলা দলের নিবেদিত প্রাণ কর্মী ছিলেন শোক সভায় মিনু

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি ও সহ-সাংগঠনিক সম্পাদক নিলুফা ইয়াসমিন দলের জন্য ত্যাগি ও নিবেদিত প্রাণ কর্মী ছিলেন।

দলের দুঃসময়ে দলের নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় ছিলেন। আমৃত্যু তিনি মহিলা দলকে সুসংগঠিত করতে কাজ করেছেন। আজ শনিবার বিকেলে নগরীর ঘোড়ামারা এলাকার একটি মাঠে রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট রওশন আরা পপি ও সহ-সাংগঠনিক সম্পাদক নিলুফা ইয়াসমিনসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিনু আরো বলেন, এ্যাড. পপি আমার আপন বোনের মতো ছিলেন। তিনি সবসময় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখতেন। সুখে-দুঃখে পাশে থাকতেন। দলের জন্য সক্রিয়ভাবে কাজ করেছেন। তার অবদান বিএনপি কখনোই ভুলবেনা। আন্দোলন সংগ্রামে পপি ও নিলুফার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য কাজ করে গেছে। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পুরো সময়টাই তিনি বিএনপির জন্য দিয়ে গেছেন। দলের দুঃসময়েও তিনি দল থেকে দুরে যায়নি। তার এ অবদান সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি তাদের দু’জনসহ যারা মারা গেছেন সবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাসিকের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বুলবুল তার বক্তব্যে বলেন, পপি আপা অত্যন্ত দক্ষ সংগঠক ছিলেন। দলে তার অবদান ভুলবার নয়। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. ওয়ালিউল হক রানা, মহানগর মহিলা দলের সভাপতি সখিনা খাতুন, যুগ্ম সম্পাদক ফেরদৌসি বেগমসহ অসংখ্য নেতাকর্মী। পরে পপি ও নিলুফাসহ দলের মৃত্যুবরণকারী কর্মীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031